Ridge Bangla

আহমদ ছফার নামে রাজধানীতে নতুন সড়কের ফলক উন্মোচন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমদ ছফার স্মরণে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কটির নতুন নাম দেওয়া হয়েছে ‘আহমদ ছফা সরণি’। রোববার (২১ নভেম্বর) উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন […]

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সময়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]

হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্বার্থ–সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট হিসাবগুলোতে ১২৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমাণ মিলেছে। রোববার […]

শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তনের দাবি ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারী শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ শেষে ডাকসুর […]

সিরাজগঞ্জে বরের জুতা লুকানো নিয়ে উত্তেজনা, বিয়ে ভেঙে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোর প্রথাগত মজাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় বিয়ে ভেঙে যায় এবং বরপক্ষের লোকজন কনেপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিবাদের এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালী চর এলাকায়। স্থানীয় সূত্র ও কনেপক্ষের স্বজনদের দেওয়া তথ্যমতে, […]

ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রাক-এমএড ও এমএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক-এমএড) ও প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাক-প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (প্রাক-এমএড) প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার (ছয় মাস)। এই প্রোগ্রামে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামের মেয়াদ তিন সেমিস্টার (১৮ […]

বলিউড তারকা ইমরান হাশমী ও নোরা ফাতেহি ভয়াবহ দুর্ঘটনার শিকার

বলিউডের দুই জনপ্রিয় তারকা ইমরান হাশমী ও নোরা ফাতেহি সম্প্রতি দুটি ভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন। দুজনেরই অবস্থা এখন স্থিতিশীল। ‘আওয়ারাপন-২’ ছবির শুটিংয়ের সময় ইমরান হাশমী একটি হাই-অকটেন অ্যাকশন দৃশ্যে মারাত্মকভাবে আহত হন। ঘটনায় তার পেটের টিস্যু ছিঁড়ে যায় এবং তাকে জরুরি অস্ত্রোপচার করাতে হাসপাতালে ভর্তি করা হয়। আহত হওয়ার পরও ইমরান দ্রুত শুটিংয়ে ফিরে যাওয়ার […]

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি ও […]

ভারতের প্রেসনোট প্রত্যাখ্যান বাংলাদেশের

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে হামলাচেষ্টার বিষয়ে ভারতের পাঠানো প্রেসনোটকে ‘সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করেছে বাংলাদেশ। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ঘটনাটি কেবল নিরাপত্তার ঘাটতি নয়, কূটনৈতিক শিষ্টাচারেরও স্পষ্ট লঙ্ঘন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের দাবি অনুযায়ী দূতাবাসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি- এভাবে বিষয়টি উপস্থাপন […]

চলে গেলেন অভিনেতা-নির্মাতা শ্রীনিবাসন

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান মালয়ালম অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার শ্রীনিবাসন না ফেরার দেশে চলে গেছেন। শনিবার, ২১ ডিসেম্বর, কেরালার কোচিতে ৬৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে মালয়ালম চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ২০২২ সালে তিনি হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার করিয়েছিলেন। শনিবার ডায়ালাইসিসের জন্য একটি […]

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এ মনোনয়নপত্র উত্তোলন করেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রস্তুতির অংশ […]

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: সারাদেশে ৮ দিনে গ্রেপ্তার ৬,৫১৮ জন

দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এ গত আট দিনে ৬ হাজার ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিভিন্ন স্থান থেকে ৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সারা […]

ডেভিল হান্ট ফেজ-২: ৮ দিনে দেড় লাখ যানবাহনে তল্লাশি, গ্রেপ্তার ৫ হাজার ৫৯৮

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর রাজধানী ঢাকাসহ সারাদেশে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। গত ১৩ ডিসেম্বর শুরু হওয়া এ অভিযানে মাত্র ৮ দিনে দেড় লাখের বেশি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। এ সময় ৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ৫ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার […]

সম্মান পেলে ইউক্রেনের পর আর কোনো যুদ্ধ নয়, ইউরোপকে বার্তা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধে রাশিয়া জড়াবে না, যদি রাশিয়াকে সম্মান ও তার নিরাপত্তা স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়। ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের আশঙ্কাকে তিনি নির্বোধ ধারণা উল্লেখ করে প্রত্যাখ্যান করেছেন। মস্কোতে প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এক টেলিভিশন ম্যারাথন প্রশ্নোত্তর অনুষ্ঠানে পুতিনকে ইউক্রেনের পর নতুন করে কোনো বিশেষ সামরিক […]

হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বর্তমান অবস্থান সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। তবে তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক […]

আগামী বছর ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আয়কর ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজ করতে আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে। আগামী […]

ভারতকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

পাক-ভারত ক্রিকেট যুদ্ধ মানেই ভিন্ন রকম এক লড়াই। তবে সেটি বড়দের দলে আগের মতো তেমন দেখা যায় না। দীর্ঘদিন ধরে বড়দের পর্যায়ে পাক-ভারত ক্রিকেট যুদ্ধ বড় কোনো টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে নেই বললেই চলে। কিন্তু সেই ক্রিকেট যুদ্ধ ফাইনালে আবার দেখাল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ছোটরা। দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় দুই দল। […]

নতুন ১৪টি ক্রেনে বাড়ল পতেঙ্গা কনটেইনার টার্মিনালের সক্ষমতা

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে ১৪টি নতুন রাবার-টাইয়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেন যুক্ত করা হয়েছে। এর ফলে টার্মিনালে কনটেইনার ওঠানামার গতি বাড়বে এবং সার্বিক অপারেশন আরও দক্ষ হবে। কমিশনিং প্রক্রিয়া শেষে গত ১৫ ডিসেম্বর ক্রেনগুলো টার্মিনালের অপারেটর সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। চীনা […]

কক্সবাজারে সৈকতে মৃত ডলফিন; শরীরে আঘাতের চিহ্ন

কক্সবাজারের উখিয়া মনখালী সমুদ্রসৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। গত কয়েক দিনের মধ্যে উপকূলীয় এলাকায় একের পর এক মৃত ডলফিন ভেসে আসার ঘটনায় স্থানীয়রা উদ্বিগ্ন। এর আগে টেকনাফের শীলখালী সমুদ্রসৈকতেও একই ধরনের একটি মৃত ডলফিন পাওয়া গেছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে স্থানীয়রা মনখালী সমুদ্রসৈকতের বালিয়াড়িতে ডলফিনটি ভেসে থাকতে দেখেন। স্থানীয় বাসিন্দা আবু তাহের জানান, “সকাল […]

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে সোমবার (২১ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক […]