হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীতে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়ার পরপরই শাহবাগে অবস্থান নেন জুলাই মঞ্চ ও ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষ শাহবাগ মোড়ে […]
ওসমান হাদি আর নেই

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের […]
হাদির মৃত্যুতে এনসিপির গভীর শোক প্রকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর পাওয়ার পর এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শোকবার্তা দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাদি ছিলেন গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির […]
দেশে ফেরার পথে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান

দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তিনি কীভাবে দেশে ফিরবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে জল্পনা চলছিল, তার একটি স্পষ্ট দিক সামনে এলো এই আবেদনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি […]
দীর্ঘ অপেক্ষার অবসান: ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনের নিয়োগ

দীর্ঘ ১৯ বছর পর ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে প্রথম ধাপে ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, পিএসসির গত ৫ নভেম্বরের সুপারিশ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের জাতীয় […]
শীতকালীন ঝড়ে বিপর্যস্ত গাজা, আছে ত্রাণ সংকট

শীতকালীন ঝড় ও টানা বৃষ্টির কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। দুর্ভোগের মুখে পড়েছেন বাস্তুচ্যুত কয়েক লাখ ফিলিস্তিনি। বিশেষত শিশু, বৃদ্ধ ও অসহায়রা এ ঝড় ও তীব্র ঠান্ডার প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা জানিয়েছে, ইসরায়েলের আরোপিত বিধিনিষেধের কারণে জরুরি আশ্রয় ও ত্রাণ সামগ্রী গাজায় […]
বাঘা মসজিদ: ইতিহাস, স্থাপত্য ও রহস্যে ঘেরা ৫০০ বছরের অনন্য ঐতিহ্য

রাজশাহীর সবুজ-শ্যামল জনপদের মাঝখানে দাঁড়িয়ে থাকা বাঘা মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বাংলার সুলতানি আমলের ইতিহাস, শিল্পবোধ ও জনকল্যাণমূলক দর্শনের এক অনন্য স্মারক। পাঁচ শতাধিক বছর ধরে সময়ের সাক্ষী হয়ে থাকা এই মসজিদ আজও তার সৌন্দর্য, কারুকাজ ও রহস্য দিয়ে ইতিহাসপ্রেমী, পর্যটক ও গবেষকদের আকর্ষণ করে চলেছে। রাজশাহী শহর থেকে প্রায় ৪১ কিলোমিটার […]
ইতালির জাতীয় উদ্যানে ২১ কোটি বছর আগের ডাইনোসরের হাজারো পায়ের ছাপের সন্ধান

উত্তর ইতালির একটি জাতীয় উদ্যানে প্রায় ২১ কোটি বছর আগের ডাইনোসরের হাজার হাজার পায়ের ছাপের সন্ধান পাওয়া গেছে। প্রত্নজীবাশ্মবিদরা বলছেন, এটি ইউরোপে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ডাইনোসর সংক্রান্ত আবিষ্কার। গবেষকদের তথ্যমতে, পাথরে সংরক্ষিত এসব পায়ের ছাপ সমান্তরাল সারিতে সাজানো, যা একসঙ্গে অনেক ডাইনোসরের চলাচলের ইঙ্গিত দেয়। কিছু ছাপের ব্যাস প্রায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত, যেখানে স্পষ্টভাবে […]
তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপ টিকিটের দাম কমাল ফিফা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের চড়া মূল্য নিয়ে গত কয়েক দিন সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপ টিকিটের দাম নির্ধারণের পর সমর্থক থেকে শুরু করে সবার নানা আলোচনা ও সমালোচনায় বিদ্ধ হয় তারা। নানা সমালোচনার পর টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণ থেকে সরে এসেছে সংস্থাটি। ফিফা টিকিটের […]
ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ: হোয়াইট হাউসে মিলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের বিতর্কিত ‘তেল চুরি’ মন্তব্যে ওয়াশিংটন-কারাকাস সম্পর্ক আরও তলানিতে ঠেকছে। মিলার দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ। তিনি দক্ষিণ আমেরিকার এই দেশটির তেলশিল্প জাতীয়করণকে ‘চুরি’ বলেও আখ্যা দিয়েছেন। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টিফেন মিলার এসব কথা […]
টঙ্গীতে ছিনতাই চক্রের পাঁচ সদস্য আটক

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে অভিযানে স্টেশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহেল মিয়া (২৪), মো. মামুন মিয়া (২৫), মো. হৃদয় মিয়া (২৫), আলামীন শেখ (২৪) ও মামুন হোসেন (২৪)। তারা সবাই টঙ্গী পূর্ব থানাধীন বিভিন্ন এলাকায় বসবাসকারী […]
ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

ফেনীর সদর উপজেলার শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অন্তত তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ব্যাংক ভবনের নিচতলার সিঁড়ি কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সূত্র ও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতোই বুধবার রাতেও শর্শদী বাজারে অবস্থিত […]
ক্যাসিনো শহর পোইপেটের কাছে বোমা হামলা, থাই–কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কম্বোডিয়া দাবি করেছে, থাইল্যান্ড বিমান হামলা চালিয়ে তাদের সীমান্তবর্তী পোইপেট শহরের কাছে একটি এলাকায় দুটি বোমা ফেলেছে। থাইল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পোইপেটের বাইরে অবস্থিত একটি ‘লজিস্টিকস সেন্টার’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যেখানে রকেট সিস্টেম মজুত ছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) […]
নির্বাচন ঘিরে সৌদিতে সভা-সমাবেশ, আটক কয়েকজন বাংলাদেশি

সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সভা ও প্রচার-প্রচারণার ঘটনায় সতর্কতা জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে সতর্ক […]
কেন আমেরিকায় কখনও একনায়কতন্ত্র আসেনি?

মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রাচীনতম স্থিতিশীল গণতন্ত্রগুলোর একটি। দেশটি বহু অভ্যন্তরীণ সংকট, যুদ্ধ এবং রাজনৈতিক বিভাজন অতিক্রম করেছে। কিন্তু কখনই কোনো একনায়কতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক শাসকের উত্থান দেখেনি। রাষ্ট্রবিজ্ঞানী ও ইতিহাসবিদদের মতে, আমেরিকার এই স্থিতিশীলতার নেপথ্যে কোনো একক কারণ নেই, বরং রয়েছে সুচিন্তিত সাংবিধানিক কাঠামো, ক্ষমতার বিভাজন এবং শক্তিশালী নাগরিক সংস্কৃতির এক দুর্ভেদ্য সমন্বয়। যে কাঠামোগত নিরাপত্তাগুলো […]
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার বয়স ও […]
রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের নেত্রী জান্নাত আরা রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে অবস্থিত ওই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত ব্যক্তির বাবা মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি […]
শাহ আমানত সেতুতে ভয়াবহ দুর্ঘটনা: মোটরসাইকেলকে ১০০ মিটার টেনে নিল ঘাতক বাস

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি মোটরসাইকেলসহ প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি সংলগ্ন অংশে এ মর্মান্তিক দুর্ঘটনা […]
ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণার একদিন পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে নিয়মিতভাবে ভিসা সংক্রান্ত সেবা দেওয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ। ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে […]
ফেসবুকে ছড়িয়ে পড়া ওসমান হাদির মৃত্যুর খবর ভিত্তিহীন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তার নেতৃত্বাধীন সংগঠন ইনকিলাব মঞ্চ। সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন হলেও তিনি মারা যাননি। বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে দেওয়া এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, ফেসবুকে হাদির মৃত্যুর […]