‘বিচার চাই’ থেকে ‘নিজেই বিচারক’, ভিড় হয়ে উঠছে বিচারালয়

বিচার চাই থেকে নিজেই বিচারক, ভিড়গুলো হয়ে ওঠছে এক একটি বিচারালয়। কখনো অপরাধী মনে করে, কখনো চোর সন্দেহে কিংবা কখনো প্রতিহিংসাপরায়ণ হয়ে মব সৃষ্টির মাধ্যমে হত্যা করা হচ্ছে মানুষ। এসবের মধ্যে পড়ে কখনো প্রাণ হারাচ্ছেন সাধারণ নিরপরাধ মানুষ। দেশের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা কিংবা সামাজিক অসচেতনতা, মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। যার ফলে […]
অনুমতি না মেলায় স্থগিত জেমস ও আলী আজমতের কনসার্ট

নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি–রক তারকা আলী আজমতকে নিয়ে ঢাকায় আয়োজন করা হয়েছিল বহুল প্রতীক্ষিত কনসার্ট লেজেন্ডস লাইভ ইন ঢাকা। আয়োজনের দায়িত্বে ছিল অ্যাসেন কমিউনিকেশন। আজ শুক্রবার বিমানবন্দর–সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না মেলায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দর এলাকা কেপিআইভুক্ত […]
আমতলীতে বাসে আগুন, ছাত্রলীগ–যুবলীগের পাঁচজন আটক

বরগুনার আমতলীতে সড়কের পাশে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পাঁচ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, রাতে আমতলী ফেরিঘাট সংলগ্ন বাঁধঘাট চৌরাস্তার পাশে পার্ক করা স্বর্ণা পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে […]
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বিএনপি

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা আসায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার […]
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

দেশে গণতান্ত্রিক ধারাকে পুনরুজ্জীবিত করতে নির্বাচনই একমাত্র কার্যকর পথ এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়ার্টার গার্ডেনে এফএসডিএস আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে ততই দেশের জন্য কল্যাণকর […]
প্রত্যাহার হওয়া ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে নতুন পদায়ন

দেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যাহার করা ২০ জন জেলা প্রশাসককে (ডিসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পুনরায় পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রথম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগে, মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং নওগাঁর ডিসি […]
জাতীয় নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে, আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন সময়মতো, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম স্থগিত থাকা এবং পরবর্তীতে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক […]
আরও ৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের আরও ৯টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশ লোকপ্রশাসন […]