Skip to main content

Ridge Bangla

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ: ৫ জন হত্যা মামলায় আসামি ৫,৪০০ জন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে ঘিরে সহিংসতা, গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় পৃথক চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেখানে অজ্ঞাত ৫ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার (১৯ জুলাই) রাতে এসব মামলা দায়ের করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন—উদয়ন রোডের দীপ্ত সাহা […]

জুলাইয়ের ১৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ২৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৮ কোটি ১ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ১৯ জুলাইয়ের মধ্যে আসা রেমিট্যান্সের উৎস অনুযায়ী বিশ্লেষণে দেখা যায়— রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ […]

সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনা সদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) তিনি সেনাসদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম পর্বের এ পদোন্নতি পর্ষদের কার্যক্রম শুরু করেন। এই পর্ষদের আওতায় কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসারদের মধ্যে যোগ্যদের পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। অনুষ্ঠানে […]

অস্কারজয়ী গীতিকার অ্যালান বার্গম্যান মারা গেছেন

অস্কারজয়ী কিংবদন্তি গীতিকার অ্যালান বার্গম্যান আর নেই। গত ১৭ জুলাই রাতে লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। পরদিন ১৮ জুলাই তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালান বার্গম্যান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তবে অসুস্থতার মাঝেও তিনি গানের প্রতি […]

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত বুধবার (১৬ জুলাই) থেকে শুরু হওয়া এই দুর্যোগে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চল বিশেষ করে দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত […]

ঢাকায় তাপমাত্রা কমবে ২ ডিগ্রি সেলসিয়াস, হালকা বৃষ্টির সম্ভাবনা

আজ রোববার (২০ জুলাই) দিনের প্রথমার্ধে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে গতকালের তুলনায় গরমের অনুভূতি কিছুটা কম হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। রোববার (২০ জুলাই) […]

ফিরে দেখা রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান | ২০ জুলাই ২০২৪ | কারফিউয়ের মধ্যেও সংঘর্ষ, নিহত অন্তত ২৬ জন

২০২৪ সালের এই দিনে, ২০ জুলাই, সারা দেশে কারফিউ জারি করা হয়। রাজধানীজুড়ে সেনা মোতায়েন এবং সাধারণ ছুটি ঘোষণা করেও থামানো যায়নি বিক্ষোভ। ঢাকা, সাভার, গাজীপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাজধানীর একাধিক এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি ও ব্যাপক ভাঙচুর ঘটে। বিভিন্ন সূত্র জানায়, সেদিন অন্তত ২৬ জন নিহত হন এবং […]

২০ বছর কোমায় থেকে মারা গেছেন সৌদির ‘স্লিপিং প্রিন্স’

সৌদি আরবের রাজপরিবারের সদস্য এবং ‘স্লিপিং প্রিন্স’ নামে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। ২০০৫ সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান তিনি। এরপর থেকে রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৯ জুলাই) তার মৃত্যুর খবর নিশ্চিত করে […]

স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র দেশ থেকে বিতাড়িত করতে হবে: নাহিদ ইসলাম

মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’–পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জনগণ সংস্কার বোঝে, সংস্কার চায়। কে পিআর বোঝে আর […]

জনসংখ্যা কমছে, বাড়ছে চিন্তা: ভবিষ্যৎ পৃথিবীর সামনে নতুন এক সংকট

আমরা জনসংখ্যা বৃদ্ধিকে সবসময় সমস্যা হিসাবে চিহ্নিত করে আসলেও বর্তমান সময়ে জনসংখ্যা হ্রাস পাওয়াটাই বরং বৈশ্বিক সংকট হয়ে দাঁড়িয়েছে। জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রজনন হার হওয়া উচিত প্রতি একজন মায়ের ২.১ করে। ১৯৫০ সালে বৈশ্বিক প্রজনন হার যেখানে ছিল ৪.২, সেখানে ২০২১ সালে সেটা নেমে এসেছে ২.২ এ। ২০২৩ সালে চীনকে টপকে বিশ্বের জনবহুল দেশের শীর্ষে […]

২৫ থানায় ন্যূনতম ভোটার না থাকায় নিবন্ধনে বাদ পড়লো এনসিপি

নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাইয়ে বাদ পড়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের ২৫টি উপজেলা ও থানায় ন্যূনতম ২০০ জন ভোটার সদস্য না থাকায় দলটি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি বলে জানায় ইসি। শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানা গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পাঠানো একটি চিঠিতে কমিশন জানিয়েছে, দলের জমাকৃত কাগজপত্রে একাধিক […]