টেকসই লেনদেন ও বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই বিনিয়োগ কোনো একক রাষ্ট্রের লক্ষ্য হতে পারে না—এটি হতে হবে একটি বৈশ্বিক প্রতিশ্রুতি। টেকসই লেনদেন ও বিনিয়োগের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত না হলে এবং সম্পদনির্ভর অর্থনীতিগুলো যদি বৈষম্যমূলক ভোগে চলে, তবে কোনো বৈশ্বিক টেকসই কাঠামো দীর্ঘস্থায়ী হবে না। রোববার (২০ জুলাই) […]
৪ ওভারে ৬ রান,পাকিস্তান ম্যাচে মোস্তাফিজের রেকর্ড

বাংলাদেশ ক্রিকেটের গর্ব মুস্তাফিজুর রহমান, যিনি ‘কাটার মাস্টার’ নামে পরিচিত, আজ পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে তার কাটার ও স্লোয়ারে কুপোকাত করেছেন। শুধু প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেই থামেননি, গড়েছেন একটি অনন্য রেকর্ডও। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোস্তাফিজ ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। […]
বাংলাদেশের খেলা দেখতে মাঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি দেখতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ জুলাই) খেলা শুরুর আগেই তিনি মাঠে আসেন এবং গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। বাংলাদেশ ক্রিকেটে রাজনীতিকদের উপস্থিতি নতুন নয়। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকেও প্রায়ই বিভিন্ন ক্রীড়াঙ্গনে […]
দেশের ২৭৩৭ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ

দেশের ২৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২০ জুলাই) মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরিত পরিদর্শন […]
গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা অবশেষে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে আর কারফিউ বা ১৪৪ ধারা কার্যকর থাকবে না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনে […]
মিটফোর্ড হত্যাকাণ্ডে প্রধান আসামি মহিনের দায় স্বীকার, আদালতে জবানবন্দি

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে উপস্থিত হয়ে তিনি হত্যার দায় স্বীকার করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ড শেষ হওয়ায় ওইদিন […]
হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবজাতির কলঙ্ক’ আখ্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাকে কোনোদিন ক্ষমা করা যাবে না এবং তার বিচার হবেই। রোববার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এক কর্মসূচিতে […]
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি, আত্মত্যাগে শ্রমজীবী শ্রেণি সর্বোচ্চ

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে আজও সেই দিনগুলোর বেদনাদায়ক স্মৃতি দগদগে হয়ে আছে দেশের শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের মনে। বৈষম্য, বেকারত্ব, শোষণ, দুর্নীতি ও সামাজিক অবিচারের বিরুদ্ধে জনতার এই রুখে দাঁড়ানোর দিনগুলোতে ছাত্র জনতা ও শিশু-কিশোরদের মধ্যে সর্বাধিক প্রাণ হারিয়েছেন শ্রমজীবী মানুষ। তাঁদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। এই গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন পর্যায়ে […]
রাশিয়ার সাথে নতুন করে আলোচনার চেষ্টা ইউক্রেনের

রাশিয়ার সাথে শান্তি আলোচনায় ফের বসার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১৯ জুলাই (শনিবার) সন্ধ্যায় দেওয়া এক ভাষণে তিনি বলেন, গত মাসে স্থগিত হওয়া আলোচনা পুনরায় শুরু করা প্রয়োজন। জেলেনস্কি জানান, যুদ্ধবিরতির সম্ভাব্য পথ খুঁজে বের করতে তার জাতীয় নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভকে আগামী সপ্তাহে রুশ প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়েছে। […]
হুমায়রার মৃত্যুর আগে কী ঘটেছিল, জানালেন তদন্ত কর্মকর্তারা

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যুর আগে কী ঘটেছিল, সে বিষয়ে তদন্ত কর্মকর্তারা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তার মৃত্যুর রহস্য উদঘাটনে মামলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে তার মোবাইল ফোন সন্ত্রাস দমন বিভাগ (সিটিডি)-এর হাতে ফরেনসিক বিশ্লেষণের জন্য রয়েছে। তদন্তকারীরা জানান, সিটিডির বিশেষজ্ঞ দল ফোনের প্রাইভেসি লক ভেঙে তার শেষ কল […]
দেনায় জর্জরিত জাস্টিন বিবার, হেইলির আয়ে ভরসা

আন্তর্জাতিক সংগীত জগতের সুপারস্টার জাস্টিন বিবার বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছেন। চিকিৎসা খরচ, বাতিল হওয়া শো ও ব্যক্তিগত ব্যয়ের চাপে তার হাতে আর তেমন কিছুই অবশিষ্ট নেই। এই অবস্থায় স্ত্রী হেইলি বিবারের আয়ের ওপর নির্ভর করতে হচ্ছে তাকে। মার্কিন বিনোদনমাধ্যম টিএমজেড জানিয়েছে, সাবেক ম্যানেজার স্কুটার ব্রনের কাছে বিবারের দেনা প্রায় ৩১ মিলিয়ন ডলার। সেই দেনা […]
প্রেমের গুঞ্জনে সৃজিতের জবাব ‘রিল্যাক্স’

কলকাতার সিনেমাপাড়ায় এখন আলোচনার কেন্দ্রে পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা। সম্প্রতি পুরীর সমুদ্রসৈকতে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। জানা গেছে, পুরীতে সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং চলাকালীন সমুদ্রের ধারে সৃজিতের সঙ্গে সেলফি তোলেন সুস্মিতা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “স্যার আঁখো […]
ট্রাম্পের সঙ্গে মনোমালিন্যের পর নিজের ফোন নম্বর পাল্টিয়েছেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক নিজের ফোন নম্বর পরিবর্তন করেছেন। তাও আবার এই কাজ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে মনোমালিন্যের পর। এমনটাই দাবি করেছেন মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার মাইক জনসন। খবর দ্য ইন্ডিপেনডেন্ট-এর। লুইজিয়ানার রিপাবলিকান আইনপ্রণেতা মাইক জনসন মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-কে বলেন, ‘বিগ, বিউটিফুল বিল’ সংক্রান্ত বিবাদ […]
খাতা মূল্যায়নে গোপনীয়তা না মানলে পরীক্ষকের যে শাস্তি

পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এমন বিষয় প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকের ২ বছরের জেল বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এতে বলা […]
বাড়ছে সরকারি চাকরিজীবীদের ঘুষ প্রবণতা, বলছে জরিপ

বাংলাদেশে সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। সাম্প্রতিক একাধিক জরিপে উঠে এসেছে, সেবাগ্রহীতা নাগরিকরা এখনো সরকারি দপ্তরে নানা ধরনের সেবা নিতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘সিটিজেন পারসেপশন সার্ভে’ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিবিএসের জরিপে দেখা যায়, সরকারি চাকরিজীবীদের একটি […]
ডাকসুর তফসিল ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে

চলতি বছরের জুলাই মাসের ২৯ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। রোববার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন এই ঘোষণা দেন। তিনি […]
দেড় কেজি স্বর্ণসহ বিমানবন্দরে দুই চোরাকারবারি গ্রেপ্তার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬)। এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা একটি প্রাইভেটকারে করে দ্রুতগতিতে বিমানবন্দর এলাকা ত্যাগের চেষ্টা […]
ভিয়েতনামে নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনস্থল হা লং বে-তে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে অন্তত আটজন। দুর্ঘটনায় অলৌকিকভাবে ১০ বছরের এক শিশুসহ মোট ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে আকস্মিক ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাত শুরু হলে ‘ওয়ান্ডার সিস’ […]
অবরুদ্ধ গাজায় না খেয়ে মারা গেল ৩৫ দিনের শিশু

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান অবরোধ ও মানবিক সহায়তা বন্ধের প্রেক্ষাপটে অনাহারে প্রাণ হারিয়েছে মাত্র ৩৫ দিনের এক নবজাতক। গাজা সিটির আল-শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া। তিনি বলেন, “অপুষ্টিজনিত কারণে মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে এই নবজাতকও রয়েছে। এদিন আমাদের হাসপাতালে অনাহারে অন্তত দুজন মারা গেছেন।” এদিকে, গাজায় ইসরাইলি […]
শুটিংয়ে আহত শাহরুখ খান, এক মাস বিশ্রামের পরামর্শ

মুম্বাইয়ে নতুন ছবি কিং–এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতের বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে সিনেমার একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় চোট পান তিনি। দুর্ঘটনাটি ঠিক কবে ঘটেছে এবং তার আঘাতের মাত্রা কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। তবে শুটিং সেট থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছিল শাহরুখকে। […]