Ridge Bangla

ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা

ইসরায়েল আসন্ন ঈদুল ফিতর এবং এর পরবর্তী দিনগুলোতেও আল-আকসা মসজিদ বন্ধ রাখার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যে এ সিদ্ধান্ত ইসলামী ওয়াকফ কমিটিকে জানিয়েছে। ইসরায়েল ‘নিরাপত্তা পরিস্থিতি’র অজুহাতে রমজানের শুরু থেকেই মসজিদটি বন্ধ রেখেছে, যার ফলে ১৯৬৭ সালের পর এই প্রথম রমজানে মুসল্লিরা সেখানে জুমার নামাজ আদায় করতে পারেননি।

বর্তমানে মসজিদে সীমিত সংখ্যক (প্রতি শিফটে ২৫ জন) ওয়াকফ কর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অতিরিক্ত কর্মী প্রবেশের অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে যে নিয়ম ভাঙলে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রবেশের সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে মসজিদের ভেতরে নজরদারি বাড়ানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুধু মসজিদ নয়, জেরুজালেমের পুরনো শহরও কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে, ফলে এলাকাটি জনশূন্য হয়ে পড়েছে। লাইলাতুল কদরের রাতে মুসল্লিদের আল-আকসায় প্রবেশ করতে না দিয়ে রাস্তায় নামাজ পড়তে বাধ্য করা হয়।

ওয়াকফ কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এসব সাময়িক বিধিনিষেধ ভবিষ্যতে স্থায়ী রূপ নিতে পারে। তারা বলছে, ইসরায়েল দীর্ঘদিন ধরে আল-আকসার ঐতিহাসিক ‘স্ট্যাটাস কু’ লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে।

This post was viewed: 6

আরো পড়ুন