Skip to main content

Ridge Bangla

কুড়িগ্রামসহ ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শ

উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। আগামী ৩ দিনের মধ্যে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রামসহ রংপুর বিভাগের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার দুপুরে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। […]

১৮ মাসের মধ্যে চীনা শিল্পাঞ্চলে প্রথম কারখানা চালুর আশা: বিডা চেয়ারম্যান

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্বের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধ অনুযায়ী আগামী ১৮ মাসের মধ্যে চীনা শিল্পাঞ্চলে প্রথম কারখানা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ছয় দিনের সফর শেষে শুক্রবার […]

ডা. এ বি এম আব্দুল্লাহর আজীবন নিয়োগ বাতিলে আইনি ও প্রশাসনিক কারণ দেখাল বিএমইউ

অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক হিসেবে আজীবন নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের দাবি, আইন, প্রশাসনিক স্বচ্ছতা, আর্থিক জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতেই সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালে অধ্যাপক […]

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি নিয়ে সংসদে বিতর্ক, অভিযোগ নাকচ জামায়াতের এমপির

জাতীয় সংসদে ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরির সুযোগ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের মধ্যে বিতর্ক হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি দেওয়া হয় না। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের […]

মাদক কারবার নিয়ে সংসদে প্রশ্ন গয়েশ্বরের, স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে মন্তব্য

দেশের সবচেয়ে বড় মাদকের চালান কক্সবাজার-টেকনাফ সীমান্ত দিয়েই আসে উল্লেখ করে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আগে ওই এলাকায় আবদুর রহমান বদির নাম শোনা যেত, এখন তিনি না থাকায় বর্তমানে এ দায়িত্ব কারা নিয়েছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীর জানার কথা। […]

মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থেই ছিল: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়েই তিনি এ সফর করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত কোনো বিষয় নয়, এ সফরে অর্জিত যেকোনো সাফল্য দেশের এবং দেশের মানুষের। শনিবার জাতীয় সংসদে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূত সাফল্যের’ জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব […]

শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিজের শিশুকন্যাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ফুটবলার নিজে এবং স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। এছাড়া ৫০ হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে স্বজনদের খুঁজে […]

যুক্তরাজ্যে প্রতিবন্ধী শিশু ধর্ষণসহ গ্রুমিংয়ে বাংলাদেশি যুবকের ১৫ বছর কারাদণ্ড

যুক্তরাজ্যের পোর্টসমাউথ ক্রাউন কোর্টে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবককে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০ বছর বয়সী তারেক মিয়া নামের ওই যুবক ১২ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েশিশুকে ধর্ষণ এবং ৯ বছর বয়সী আরেক শিশুকে অনলাইনে গ্রুমিং করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের মতে, তিনি এখনো মেয়েশিশুদের জন্য অত্যন্ত উচ্চঝুঁকি তৈরি করছেন। তারেক মিয়া তিন বছর […]