Ridge Bangla

ডট বলের মাইলফলকে বিশ্বরেকর্ডের পথে মোস্তাফিজ

‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান বল হাতে নতুন এক উচ্চতায় পৌঁছেছেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ফর্মে থাকা এই টাইগার পেসার গড়েছেন ডট বলের রেকর্ড। এবারের পিএসএলে ২১টি ডট বল দেওয়ার মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পঞ্চম পেসার হিসেবে ৩ হাজার ডট বলের মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত মোট ৩২৪ ইনিংসে বল করে তিনি ৩ […]

এক ক্লিকেই সর্বনাশ, মুহূর্তেই ব্যাংক-বিকাশ খালি চাঁদপুরের গবেষকের

চাঁদপুরে মোবাইল ফোনে অসতর্কভাবে একটি অ্যাপ ইনস্টল করার পর সাইবার প্রতারণার শিকার হয়েছেন এক জ্যোতিষ গবেষক। এ ঘটনায় তিনি প্রায় ৪২ হাজার টাকার বেশি হারিয়ে এখন বিপাকে রয়েছেন। প্রদ্যুৎ কুমার আচার্যী (৪৯), শহরের পুরানবাজার এলাকার বাসিন্দা। তিনি জানান, অসাবধানতাবশত একটি সন্দেহজনক অ্যাপ ফোনে ইনস্টল করার পর তার মোবাইল হঠাৎ অচল হয়ে যায়। পরে টেকনিশিয়ানের সহায়তায় […]

বিরল রোগে ‘গেম অব থ্রোনস’ তারকার মৃত্যু

বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর পরিচিত মুখ ও ব্রিটিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক আর নেই। বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’-এর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা গেছেন। গত মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হসপিসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী নাওমি […]

তাজহাট জমিদার বাড়ি: ইতিহাস ও ঐতিহ্যের অপূর্ব নিদর্শন

বাংলাদেশে জমিদার প্রথা বিলুপ্ত হলেও তাদের রেখে যাওয়া ঐতিহ্য ও ইতিহাস আজও আমাদের সামনে দণ্ডায়মান। এর মধ্যে তাজহাট জমিদার বাড়ি অন্যতম। রংপুর শহরের দক্ষিণ-পূর্বদিকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থাপনা পর্যটকদের আকর্ষণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রত্ন ব্যবসায়ী মান্নালাল রায়। তিনি রংপুরের মাহিগঞ্জে হীরা, স্বর্ণ এবং জহরত ব্যবসার জন্য এসেছিলেন। তার ব্যবসার শুরু […]

সংরক্ষিত নারী আসন: প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৫৭৮ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। কার্যক্রমের প্রথম দিনেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৭৮ জন নারী নেত্রী ও আগ্রহী প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় […]

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের নেপথ্য ও বিচারিক পরিক্রমা

বাংলাদেশের চলচ্চিত্র জগতের নব্বইয়ের দশকের এক জনপ্রিয় মুখ সোহেল চৌধুরী। তার হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আলোচিত অপরাধগুলোর একটি। ঘটনার ২৫ বছরের বেশি সময় পর ২০২৪ সালের ৯ মে এ মামলার রায়ে বিচারিক নিষ্পত্তি আসে, যা নতুন করে আলোচনায় আনে সেই রাতের ঘটনাপ্রবাহ, বিরোধের পটভূমি এবং দীর্ঘ আইনি লড়াই। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ […]

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল, ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে বিশ্ব নজর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক। বহুল আলোচিত এই আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, একটি মার্কিন সরকারি বিমান ইতোমধ্যে ইসলামাবাদে অবতরণ করেছে। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জারেড কুশনার এবং সেন্টকম […]

স্ত্রীকে হত্যার পর ধানক্ষেতে লাশ পুঁতে রাখার চেষ্টা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক নারীকে হত্যার পর ধানক্ষেতে লাশ মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার বিলেরঘাট এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আশুরা বেগম (৪৫) ওই এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই নিহতের স্বামী […]

তারা মসজিদ: পুরান ঢাকার ঐতিহ্য, স্থাপত্য এবং সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র

ঢাকার আরমানিটোলায় অবস্থিত তারা মসজিদ একটি ঐতিহাসিক ও চমকপ্রদ স্থাপত্য নিদর্শন, যা এর সাদা মার্বেলের দেয়ালে নীল তারার নকশার জন্য বিশেষভাবে পরিচিত। ১৮শ শতকের শুরুতে মির্জা গোলাম পীরের উদ্যোগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয় বলে জানা যায়। পরে এটি সিতারা মসজিদ হিসেবে পরিচিতি পায়। মুঘল শৈলীতে নির্মিত মসজিদটি ১৯৩০-এর দশকে পুনর্সংস্কার ও সম্প্রসারিত হয়। ফলে এর […]

যুদ্ধবিরতির পরও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বিশ্বজুড়ে জ্বালানি সংকট রয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) বক্তৃতা দিতে গিয়ে তিনি ভারত মহাসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে এক উত্তাল সময় পার করছে। জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও সমাজকে হুমকির মুখে ফেলছে। […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি: পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলের সদস্য কারা

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে ইরানের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে তাদের পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর […]

মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাঁ পায়ের গোড়ালি উড়ে গেছে। এ সময় গুরুতর জখম হয়েছে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ। কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ বালুখালী এলাকায় ঘটনাটি ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হন রোহিঙ্গা যুবক মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার রোহিঙ্গা […]