৯৪তম বার পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবারও বাড়িয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মোট ৯৪ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানো হলো। নির্ধারিত দিনে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় […]
বগুড়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নজরুল ইসলাম লজু (৪৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের উত্তর কোলাকোপা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে নেশা করে বাড়ি ফেরার পর দরজা খুলতে দেরি হওয়ায় নিহত নজরুল ইসলাম লজুর সঙ্গে তার নিজ পুত্র শিপন মিয়ার […]
জুলাই গণঅভ্যুত্থানের তিনটি হত্যা মামলার এফআইআর-ভুক্ত আলাউদ্দিন খাঁন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

জুলাই গণঅভ্যুত্থানের তিনটি হত্যা মামলার এফআইআর-ভুক্ত আসামি আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খানকে অবশেষে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন খান সামির অনুসন্ধানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় আলাউদ্দিন খানের ব্যাপারে। তিনি যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ঘনিষ্ঠজন। এর আগে দীর্ঘ সময় ধরে আলাউদ্দিন খান […]
রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৪ মালিককে ১৫.৫ লাখ টাকা জরিমানা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযানে চার মালিককে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ভগবতীপুর ও রামপুরা এলাকায় র্যাব-১৩, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। র্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, […]
তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৩৮ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তেজগাঁও বিভাগের পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় সাতজন, পুরোনো মামলায় দুজন এবং গ্রেপ্তারি পরোয়ানামূলে দুজন আটক হয়েছেন। এছাড়া ডিএমপি অধ্যাদেশ […]
হাদি হত্যার আসামি ফয়সাল করিমের সাজা ঘোষণা

রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায়ের সময় আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজাসহ নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার ১৮তম অতিরিক্ত […]
লেবাননে হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ ইরানের

লেবাননে ইসরায়েলি বিমানবাহিনীর হামলার পর ইরান আবারও হরমুজ প্রণালির নৌপথ বন্ধ করার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহের দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৮ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফারস নিউজ’ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে সব […]
আবু সাঈদ হত্যা মামলার রায়: দুই জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

চব্বিশে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ড মামলায় রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আলোচিত এ মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। বেঞ্চের অন্য সদস্যরা […]
আবু সাঈদ হত্যা মামলা, সরাসরি সম্প্রচার হবে রায়

২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। মামলাটির রায় ঘোষণা […]
৪৮ ঘণ্টার আল্টিমেটামে এক যুগ পেরিয়েছে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি। রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি আততায়ীর হাতে নির্মমভাবে নিহত হন। সেই রাতে তাঁদের ৫ বছরের শিশুসন্তান মেঘ ওই ঘরেই ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়। এরপর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত ওই মামলার […]
তনু হত্যাকাণ্ড: বাংলাদেশের বিচারব্যবস্থার এক অন্ধকার গলি

২০১৬ সালের ২০ মার্চ। বাংলাদেশের ইতিহাসে এক অন্যরকম রাত। কুমিল্লার ময়নামতি সেনানিবাসের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর ভেতর উদ্ধার করা হয় ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর নিথর দেহ। গত মাসে সেই ঘটনার এক দশক পূর্ণ হয়েছে। কিন্তু দশ বছর পরও তনুর মা-বাবার আর্তনাদ থামেনি, মেলেনি কোনো আসামির পরিচয়, নিশ্চিত হয়নি বিচার। […]
আত্মগোপনে থাকা আ. লীগের সাবেক এমপি গ্রেফতার

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিচালিত একটি অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি সাদ আহমেদ। পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের […]
৫টি বিভাগে কালবৈশাখীর ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে

দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় […]
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২, আহত ৪০ জন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি গ্রামে তুচ্ছ ঘটনা ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ছাদিরপুর ও রফিনগর গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর স্থান নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামিদ মিয়া ও হুসেন […]
ঘরের মাঠে বড় ধাক্কা খেল বার্সা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে পরাজয় কাতালানদের দশ বছরেরও বেশি সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে বড় ধাক্কা হয়ে এসেছে। আর এই ম্যাচের মধ্য দিয়েই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ন্যু ক্যাম্পে জয় পেয়েছে অ্যাটলেটিকো। ২০০৬ সালের পর এই ভেন্যুতে আর […]
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

জুলাই গণআন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ এ রায়ের দিন ধার্য করেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। […]
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আজ ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি থাকা দুটি আসন, শেরপুর-৩ ও বগুড়া-৬, এ আজ (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বগুড়া-৬ আসনটি প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং […]
প্রয়োজনে শুক্রবারও সংসদ অধিবেশন বসতে পারে: চিফ হুইপ

জাতীয় সংসদে অধ্যাদেশ পাসের চাপ মোকাবিলায় প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বুধবার (৮ এপ্রিল) সংসদ ভবনের টানেলে গণমাধ্যমকে তিনি জানান, সংবিধানের অনুচ্ছেদ ৯৩ অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের মধ্যে ১৩৩টি অধ্যাদেশ পাস করতে হচ্ছে। এর মধ্যে ইতোমধ্যে ৪৪টি পাস হয়েছে। তিনি বলেন, দ্রুততার জন্য একাধিক অধ্যাদেশ একীভূত […]