চারটি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

রংপুর, রাজবাড়ী, পাবনা ও ঠাকুরগাঁও জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও এবং উপসচিব আমিনুল ইসলামকে পাবনার জেলা […]
রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় হামের টিকা দেওয়া হবে। একই সঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর অন্যান্য […]
মিয়ানমারের কোস্টগার্ডের হাতে আটক ১৬ বাংলাদেশি জেলে

লক্ষ্মীপুরের ৯ জনসহ ১৬ বাংলাদেশি জেলেকে মিয়ানমারের কোস্টগার্ড আটক করেছে বলে জানা গেছে। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এই জেলেরা বর্তমানে খাদ্যসংকট ও অমানবিক পরিস্থিতির মধ্যে রয়েছেন। ঘটনার সূত্রপাত ২২ মার্চ, যখন জেলেরা ‘মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলারে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হন। ট্রলারে থাকা জেলেদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা […]
আ. লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রীর

বিগত আওয়ামী লীগ সরকারের সময় (২০০৯-২০২৩) বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার অবৈধভাবে দেশ থেকে […]
শ্যামপুরে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮ জন

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলের বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে আরএসএম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন, হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫), খলিলুর রহমান (৫৬), মো. লিটন (৩২), মতিউর রহমান […]
হরমুজ প্রণালি পাড়ি দিতে বাংলাদেশের ৬টি জাহাজকে অনুমতি দিল ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি অতিক্রমে আটকে থাকা বাংলাদেশের ৬টি জাহাজকে পারাপারের অনুমতি দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালিতে অবস্থানরত বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচলের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে এই […]
সংসদে বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে জুলাই সনদ ও গণভোট ইস্যুতে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। বুধবার (১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। অধিবেশনে স্পিকারের অনুমতি নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টি কোনো নির্দিষ্ট দলের নয়, বরং দেশের মানুষের রায়ের সঙ্গে সম্পর্কিত। তিনি অভিযোগ করেন, নির্বাচনের […]
২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশজুড়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অতীতে জনগণকে হয়রানি করতে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এসব মামলা দায়ের করা […]
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ থেকে ১০ এপ্রিল দেশের সকল সরকারি কর্মকর্তাদের জন্য ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। বুধবার (১ এপ্রিল) সমিতির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর […]
বাতিল হতে যাচ্ছে সরকারি কলেজের শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে, যেখানে এসব পদকে ‘নন-ভ্যাকেশন’ হিসেবে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। প্রস্তাবটি কার্যকর হলে সরকারি কলেজের শিক্ষকরা আর আগের মতো দীর্ঘ গ্রীষ্মকালীন বা শীতকালীন ছুটি ভোগ করতে […]
২-৩ সপ্তাহে ইরান অভিযান শেষ হতে পারে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো বাধ্যতামূলক নয়। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় হোয়াইট হাউস-এর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানে পরিচালিত সামরিক অভিযান গুটিয়ে নিতে পারে। […]
আরাল সাগর: হারিয়ে যাওয়া নীল জলরাশির ইতিহাস

মহাদেশের মানচিত্রে একসময় অপার নীলিমা নিয়ে জ্বলজ্বল করত আরাল সাগর। কাজাখস্তান ও উজবেকিস্তানের সীমান্তজুড়ে বিস্তৃত এই জলাধার ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ। স্থানীয় ভাষায় যার অর্থ ‘দ্বীপের সাগর’, কারণ অসংখ্য দ্বীপকে বুকে ধারণ করেছিল এটি। কিন্তু সময়ের নির্মমতায় আজ এই সাগর পরিণত হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের প্রতীকে। ষাটের দশক পর্যন্ত আরাল সাগর ছিল […]
গিজার পিরামিড: ৪৫০০ বছরের অমীমাংসিত রহস্য

মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের স্থাপত্য গিজার পিরামিড। মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে অবস্থিত গিজার পিরামিড আজও মানব সভ্যতার বিস্ময়ের প্রতীক। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এই স্থাপত্যের রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন আরও গভীর হয়েছে। এগুলো কি কেবলই সমাধি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো উদ্দেশ্য? প্রায় […]
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৭ এপ্রিল ফুয়েল লোডিং স্থগিত

নিবন্ধন জটিলতার কারণে নির্ধারিত ৭ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিং হচ্ছে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ১৪ মার্চ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, ৭ এপ্রিল থেকে রূপপুর প্রকল্পে জ্বালানি লোডিং শুরু হবে। তিনি একে […]