Ridge Bangla

হামজা চৌধুরীকে ঘিরে ভিয়েতনামের চিন্তাভাবনা

ফুটবলের ফিফা র‍্যাংকিংয়ে ভিয়েতনাম অবস্থান করছে ১০৩-এ, যেখানে বাংলাদেশ রয়েছে ১৮১-তে। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম সব দিক থেকেই বাংলাদেশ দলের চেয়ে এগিয়ে। তবু ভিয়েতনামের জাতীয় দলের কোচ কিম সাং-সিক বাংলাদেশকে নিয়ে চিন্তিত। এর মূল কারণ একটাই, হামজা দেওয়ান চৌধুরী। হামজা কয়েক মৌসুম আগে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলেছেন এবং বর্তমানে চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিচ্ছেন। গত […]

ডিএমপির আদেশে ঢাকার ৪টি থানায় ওসি বদলি

রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে গুলশান বিভাগের বনানী থানার ওসি […]

গণহত্যা দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দেশের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এই শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দিনটির তাৎপর্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত ও নৃশংসতম দিন। এদিন পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে […]

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহ সংকট তীব্র হওয়ায় বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফিলিপাইন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে আমদানি-নির্ভর দেশগুলোর ওপর, […]