Ridge Bangla

ঝড়-বৃষ্টির রাতে আইজিপির বাড়িতে চুরি

বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ না থাকার সুযোগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) গভীর রাতে বাগেরহাটের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরেরা তা এড়িয়ে কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিবারের […]

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দাবার বোর্ড’ সাজাচ্ছে ইরান–চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও চীন সমন্বিত কৌশল নিয়ে এগোচ্ছে বলে দাবি করা হয়েছে এক প্রতিবেদনে। এতে বলা হয়, বেইজিং একই সঙ্গে কূটনৈতিক ও সামরিক দুই দিক থেকেই বার্তা দিচ্ছে, যা পুরো পরিস্থিতিকে ‘দাবার বোর্ডের’ মতো কৌশলগতভাবে সাজানোর ইঙ্গিত দেয়। প্রতিবেদন অনুযায়ী, চীন আনুষ্ঠানিকভাবে ইরান সংকটে প্রতিক্রিয়া জানাচ্ছে দুটি সমান্তরাল পথে- একদিকে কূটনৈতিক […]

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

মেট্রোরেল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত ১৬ মার্চের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে আদেশটির কপি প্রকাশ করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, […]

ঈদযাত্রায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত এ সড়কে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা যায়। গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানা ছুটি হওয়ার পর কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় তৈরি হয়। একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক এবং […]

মধ্যপ্রাচ্যে ২০ মার্চ সম্ভাব্য ঈদ, বাংলাদেশে ২১ মার্চ হতে পারে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্যাপিত হতে পারে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। আকাশবিজ্ঞানের তথ্য অনুযায়ী, আগামী বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। এর […]

সুন্দরবনে বনদস্যুদের কবল থেকে ৬ জেলে উদ্ধার

সুন্দরবন এলাকায় বনদস্যুদের হাতে জিম্মি থাকা ছয় জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন, শফিকুল, আল আমিন, ইসমাইল, রেজোয়ান, মিরাজ ও রমজান। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, […]

ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা

ইসরায়েল আসন্ন ঈদুল ফিতর এবং এর পরবর্তী দিনগুলোতেও আল-আকসা মসজিদ বন্ধ রাখার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যে এ সিদ্ধান্ত ইসলামী ওয়াকফ কমিটিকে জানিয়েছে। ইসরায়েল ‘নিরাপত্তা পরিস্থিতি’র অজুহাতে রমজানের শুরু থেকেই মসজিদটি বন্ধ রেখেছে, যার ফলে ১৯৬৭ সালের পর এই প্রথম রমজানে মুসল্লিরা সেখানে জুমার নামাজ আদায় করতে পারেননি। বর্তমানে মসজিদে সীমিত সংখ্যক […]