Ridge Bangla

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে যুক্ত হতে নতুন শর্ত

২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন এবং ২০১৬ সাল থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এলেও এবারই প্রথম এনটিআরসিএ-কে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৭ জানুয়ারি এক পরিপত্রের মাধ্যমে এ ক্ষমতা দেওয়া হয়। নিয়োগের ক্ষেত্রে সবশেষ জারি করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ বছরের […]

সকল এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়াল কাতার

মধ্যপ্রাচ্যের দেশ কাতার সকল ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ প্রাথমিকভাবে এক মাস বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজন হলে পরিস্থিতির ওপর নির্ভর করে এ মেয়াদ আরও বাড়ানো হতে পারে। ২৮ ফেব্রুয়ারি […]

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশের সংস্কার ও আধুনিকায়নে জাপানের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। জাইকার মাধ্যমে দেশটি মেট্রোরেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন […]

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের উপকূলীয় নিরাপত্তা, সমুদ্রসীমা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, কোস্ট গার্ডের […]

ফরিদপুরে বাটুল রাজুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ফরিদপুর শহরের স্টেশন বাজার এলাকায় রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, […]

রিয়াদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা লাভ করেছে, যখন সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলা ইরানের পক্ষ থেকে চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। চার দিন আগে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কনস্যুলেটগুলোতে হওয়া সর্বশেষ হামলা। রয়টার্সের প্রতিবেদনে বলা […]

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৬ জন

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে প্রতিষ্ঠানটির লতিফ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে হলের ৫ থেকে ৭টি কক্ষে ভাঙচুর করা হয়। ছাত্রশিবিরের অভিযোগ, কয়েকটি কক্ষ থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ […]

স্ত্রী-সন্তানকে খুঁটিতে বেঁধে নির্যাতনকারী মাদকাসক্ত স্বামী গ্রেফতার

ফরিদপুরে মাদক সেবন ও ব্যবসায়ের কাজে প্রতিবাদ করায় স্ত্রী ও এসএসসি পরীক্ষার্থী সন্তানকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিকভাবে নির্যাতন করা সেই সাহিদ শেখকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২ মার্চ) রাতে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন থেকে তাকে আটক করে হেফাজতে নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উল্লেখ্য, মাঝারদিয়া গ্রামের আকুব্বর শেখের ছেলে সাহিদ শেখ দীর্ঘদিন ধরে […]

ঢাকাসহ চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

রাজধানী ঢাকাসহ দেশের চারটি বিভাগের বিভিন্ন স্থানে আজ হালকা বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের […]

আজ শুরু রেল ও বাসের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে রেল ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। ভোর থেকেই রাজধানীর গাবতলী ও কল্যাণপুরকেন্দ্রিক বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট ছাড়বে পরিবহন কোম্পানিগুলো। একই দিন থেকে রেলের টিকিটও বিক্রি শুরু হবে, যা শতভাগ অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন গত শনিবার সভা করে ৩ মার্চ থেকে ঈদের অগ্রিম […]

রাশিয়া ও চীনের ‘কৌশলগত নীরবতা’: কেন ইরানকে বারবার একাই লড়ে যেতে হয়?

​মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এখন এক অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। সম্প্রতি ইরানজুড়ে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলা এবং এর ফলে ইরানের সর্বোচ্চ নেতাসহ দেশটির শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের প্রাণহানি বিশ্বকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এই সংঘাত যখন একটি […]

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ বৃদ্ধি

বেসরকারি স্কুল-কলেজে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার। নির্দেশনায় বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি […]

কে এই আয়াতুল্লাহ আলি খামেনি?

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার ভূমিকা পালন করে আসছেন। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির উত্তরসূরি। ১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাসক মুহম্মদ রেজা শাহ পাহলভিকে হটিয়ে ইরানের জাতীয় ক্ষমতা দখল করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো। সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। […]

মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে। সোমবার (২ মার্চ) সংস্থাটি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। এর আগে ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম […]

মেট্রোরেলের বিতর্কিত এমডি ফারুক আহমেদের চাকরি বাতিল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) বিতর্কিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের নাগরিকত্ব এবং জাইকা প্রতিনিধিদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তার মেয়াদে মেট্রোরেল প্রকল্পের চলমান কাজগুলো প্রায় থমকে গিয়েছিল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমআরটি শাখা সোমবার (২ মার্চ) এক […]

ওমরাহ শেষে নিরাপদে বাসায় ফিরলেন মুশফিক, জানালেন তার স্ত্রী

দখলদার ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান আক্রমণ করার পর আরব রাষ্ট্রগুলোসহ পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। এককথায় বলতে গেলে বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজমান। এই যুদ্ধাবস্থার কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যে এমন পরিস্থিতিতে সৌদি আরব বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই বাংলাদেশের এই ক্রিকেটার এমন সংকটাবস্থায় […]