জেন-জি প্রভাবিত প্রথম নির্বাচন বাংলাদেশে: রয়টার্স

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ নির্বাচনকে বিশ্বের প্রথম ‘জেনারেশন জেড (জেন-জি) প্রভাবিত নির্বাচন’ হিসেবে উল্লেখ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড় ধরনের জয় পেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে। গত […]
অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ, ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

অতীতে বিএনপির শাসনামলে ঘটে যাওয়া অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চেয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অতীতের অভিজ্ঞতা ও শিক্ষা কাজে লাগিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান […]
স্নাতক সম্মান পরীক্ষার প্রশ্নের নম্বর বণ্টন নিয়ে নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পর্যায়ের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত রেগুলেশন অনুযায়ী, ৪, ৩ ও ২ ক্রেডিট কোর্সের জন্য ভিন্ন ভিন্ন সময়, নম্বর বণ্টন ও প্রশ্নপত্রের কাঠামো নির্ধারণ করে নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয়। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়। নতুন এই পদ্ধতিতে ধারাবাহিক […]
নতুন বাংলাদেশ গড়তে নৈতিক চিন্তার আহ্বান জামায়াত আমিরের

প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নীতি ও নৈতিকতাভিত্তিক রাজনীতির মাধ্যমেই কেবল একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জামায়াত আমির বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল বৈষম্যহীন বাংলাদেশ এবং দীর্ঘদিনের কালো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আকাঙ্ক্ষা […]
পোস্টাল ব্যালটে ভোট প্রদান করলেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ভোটারদের মধ্যে বিশেষ শ্রেণির ভোটারদের জন্য চলমান এই ভোট প্রক্রিয়ায় রাষ্ট্রপতির অংশগ্রহণ দেশের নির্বাচনকে আরও স্বচ্ছ ও সুষ্ঠু করার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ […]
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গেজেট প্রকাশ, কার্যক্রম চলবে যেভাবে

রাজধানীর সরকারি সাত কলেজকে সংযুক্ত করে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ কর্তৃক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেট প্রকাশ করা হয়। এর আগে গত ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশের চূড়ান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের স্বাক্ষরিত এক […]
মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মঙ্গলবার মধ্যরাত থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে, যা চলবে ৭২ ঘণ্টা পর্যন্ত। ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের ২৭ জানুয়ারি সই করা চিঠি থেকে […]
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ মৌখিকভাবে এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা […]
ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে মামলার আসামি ইউপি সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে মামলার আসামি স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করা হয়েছে। গত রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যরা অংশ নেয়। আটক সাদ্দাম হোসেন (৩৮) নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বলে […]
ফের ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, অফিস ভাঙচুরে আহত ৬

ফের ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী কার্যক্রম ঘিরে সহিংসতার অভিযোগ উঠেছে। সর্বশেষ ঘটনায় তার নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজারে অবস্থিত ওই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। এ সময় […]
মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর চার দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার […]
নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে উদাহরণ সৃষ্টি করবে পুলিশ: ডিএমপি কমিশনার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো কোনো বিতর্কিত ভূমিকা নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান নিয়ে উদাহরণ সৃষ্টি করবে পুলিশ- এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, অতীতের নির্বাচনে […]
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির অনলাইন আবেদন স্থগিত

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির অনলাইন আবেদন প্রক্রিয়া অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এবং বেসরকারি মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও […]
ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন চলাচলে ইসির নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্টদের যানবাহনে চলাচলের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে […]
নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলায় সশস্ত্র হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরমধুয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সরকার (৫০) চরমধুয়া গ্রামের বাসিন্দা হাজী মঙ্গল মিয়ার ছেলে। তাঁর স্ত্রী মমতাজ বেগম স্থানীয় ওয়ার্ডের একজন ইউপি সদস্য। পারিবারিক সূত্রে জানা যায়, চরমধুয়া গ্রামের গাজীপুরা এলাকার রিফাত ও নয়ন নামের দুজনের […]
বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়

বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে গভর্নরকে চিঠি দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন মনে করলে প্রস্তাবটি সংশোধন করবে রাজনৈতিক সরকার। এর আগে খসড়াটি অনুমোদনের জন্য গত অক্টোবরে অর্থ […]
নির্বাচন সামনে রেখে মাঠে ১০ লাখ নিরাপত্তা সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর তিন দিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন বিভিন্ন বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপিসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাত দিন নির্বাচনি দায়িত্বে থাকবেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মাঠে […]
সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ১২ নন-ক্যাডার কর্মকর্তা

সরকার নন-ক্যাডারভুক্ত ১২ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে। তবে পদোন্নতির পরও তারা ক্যাডারভুক্ত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা […]
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে তাঁদের ভাষণ সরাসরি প্রচার করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ভাষণ দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর […]
গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও শিশুকন্যার মৃত্যু

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও তার এক বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক মোন্তার আলীর ছেলের স্ত্রী আতিয়া (২৩) এবং তার শিশুকন্যা রওজা (১)। এ ঘটনায় মোন্তার আলীর স্ত্রী মর্জিনা বেগম (মনেকা) গুরুতর অগ্নিদগ্ধ […]