Skip to main content

Ridge Bangla

নির্বাচন সামনে রেখে মাঠে ১০ লাখ নিরাপত্তা সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর তিন দিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছেন বিভিন্ন বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপিসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট সাত দিন নির্বাচনি দায়িত্বে থাকবেন। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মাঠে […]

সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন ১২ নন-ক্যাডার কর্মকর্তা

সরকার নন-ক্যাডারভুক্ত ১২ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে। তবে পদোন্নতির পরও তারা ক্যাডারভুক্ত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা […]

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে তাঁদের ভাষণ সরাসরি প্রচার করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ভাষণ দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর […]

গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও শিশুকন্যার মৃত্যু

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও তার এক বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক মোন্তার আলীর ছেলের স্ত্রী আতিয়া (২৩) এবং তার শিশুকন্যা রওজা (১)। এ ঘটনায় মোন্তার আলীর স্ত্রী মর্জিনা বেগম (মনেকা) গুরুতর অগ্নিদগ্ধ […]

ঢাকা-১৮ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

নির্বাচনী ব্যয় নির্বাহ করতে না পারায় ঢাকা-১৮ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন। স্ট্যাটাসে মান্না লেখেন, তিনি “বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী […]

ভোটকেন্দ্রে মোবাইল ফোন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও প্রবেশ নিষিদ্ধের নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রের চারশ গজের ব্যাসার্ধের মধ্যে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন […]

ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সেলোনার ওপর চাপ বাড়াল রিয়াল মাদ্রিদ

লা লিগার শীর্ষ দৌড়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ওপর চাপ বাড়িয়েছে ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ গোলের জয়ে। আলভারো কারেরাসের জাদুকরী একক প্রচেষ্টায় ম্যাচের ৬৬তম মিনিটে রিয়াল এগিয়ে যায়। পরে ইনজুরি টাইমে কিলিয়ান এমবাপে জয় নিশ্চিত করেন। মেস্তায়া স্টেডিয়ামে শুরু থেকেই রিয়ালকে চাপে রাখার চেষ্টা করে ভ্যালেন্সিয়া। প্রথমার্ধে আর্দা গুলারের শট পোস্ট ঘেঁষে যায়, এমবাপের শটও ভ্যালেন্সিয়া গোলকিপার […]

রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সাহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এ সময়সূচি প্রযোজ্য হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, রমজান মাসজুড়ে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা […]

মধ্যরাতে ঘোষণা এলো- চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম বন্দরের চলমান ধর্মঘট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার দিবাগত রাতে পরিষদের দুই নেতা মো. হুমায়ূন কবীর ও মো. ইব্রাহীম খোকনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং বিডার চেয়ারম্যান আশিক […]