Ridge Bangla

পদ্মশ্রী সম্মান পেলেন প্রসেনজিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও বাংলা সিনেমায় অসামান্য অবদানের জন্য ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেছেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্ম সম্মানপ্রাপকদের তালিকা প্রকাশ করে। এতে বাংলা সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ১৯৬৮ সালে শিশু শিল্পী […]

৩৮১৮ টি গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য ৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে। ইসি কর্মকর্তারা জানান, সরকার অনুমোদিত সব গণমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিক ও সংশ্লিষ্ট স্টাফদের জন্য সাংবাদিক পরিচয়পত্র এবং যানবাহনের স্টিকার সরবরাহ করা […]

মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে মাঠে থালাপতি বিজয়

থালাপতি বিজয় (জোসেফ বিজয় চন্দ্রশেখর) দক্ষিণী সিনেমায় দীর্ঘদিনের সফলতা অর্জনের পর রাজনীতিতে সক্রিয় হয়েছেন। রাজনীতির মঞ্চে নেমেই তিনি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নতুন চ্যালেঞ্জ ও উদ্বেগের কারণ হয়ে উঠেছেন। দীর্ঘদিনের চলচ্চিত্র নায়ক থালাপতি বিজয় বিপুল ভক্তসমর্থন নিয়ে রাজনীতিতে নেমে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। তিনি ‘তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)’ […]

অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশ

অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রকাশকদের অনুরোধের বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, মন্ত্রণালয়ের […]

নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিতে ইসির বিশেষ পরিপত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য প্রদানকারী কর্মকর্তা) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও […]

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। এ বছর ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ০৯৩ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৬২১ জন। বিজ্ঞান শাখার ৭ হাজার ২১২ […]

তিন মাস মেয়াদি সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত করার পর এবার পর্যটন বা অস্থায়ী ভিসার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ তিন মাস মেয়াদি এবং মাত্র একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ভিসা দেওয়া হবে। ঢাকার মার্কিন দূতাবাস ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম সংক্রান্ত এক বার্তায় এই নতুন নিয়মগুলো বিস্তারিত জানিয়েছে। দূতাবাসের বার্তায় […]

নির্বাচনকে ঘিরে নজরদারিতে থাকবে মোবাইল ব্যাংকিং

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বেচা-কেনা রোধে প্রতিটি আসনে মোবাইল ব্যাংকিং লেনদেনের ওপর কঠোর নজরদারি রাখা হবে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে […]

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর ঘোষণা জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং তাদের লাল কার্ড দেখানো হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। সোমবার (২৬ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং ১১ দলীয় […]

জুলাই যোদ্ধাদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের ফৌজদারি দায়মুক্তি ও আইনি সুরক্ষা প্রদান করে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত গেজেটে এ অধ্যাদেশ প্রকাশ করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে এবং গণতন্ত্র, মানবাধিকার ও […]

খারিজ হয়ে গেল তনির বিরুদ্ধে প্রাক্তন স্বামীর করা মামলা

সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব কন্যা মানতাহা ইসলাম সানভিকে আটকে রেখে জোরপূর্বক বিদেশ পাঠানোর অভিযোগে নারী উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে মামলা করেন। তবে আদালত সেই অভিযোগ খারিজ করে দেন। গত ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সোয়েব একটি এজাহার দাখিল করেন। পরে মামলাটি খারিজ করা হয়। এই মামলা খারিজের বিষয়টি […]

স্ত্রী ও শিশুসন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের ছয় মাসের জামিন

বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। স্ত্রী ও ৯ মাস বয়সী শিশুসন্তানকে একসঙ্গে হারানোর মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে মানবিক বিবেচনায় এই জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাদ্দামের […]

ধামরাইয়ে গার্ডকে বেঁধে রেখে ৬৩৩ বস্তা চাল লুট

ঢাকার ধামরাই পৌর এলাকার একটি রাইস মিলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের মুখে নাইট গার্ড ও কর্মচারীদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে। ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলে রোববার দিবাগত রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ৮–১০ জনের একটি ডাকাতদল দেয়াল টপকে […]

কক্সবাজারে র‍্যাবের অভিযানে ২৪ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার, আটক ২ জন

কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় র‍্যাবের বিশেষ অভিযানে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান। তিনি বলেন, সাগরপথে মাদকের […]

সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপাইনে ফেরিডুবি, নিহত ৭ জন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে সাড়ে তিন শতাধিক যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন। সোমবার (স্থানীয় সময়) ভোরে জম্বোয়াঙ্গা শহর থেকে জোলো দ্বীপগামী ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। খবর আলজাজিরার। কোস্টগার্ড সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু […]

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের নির্বাচন: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। এ কারণে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য তিনি ভোটারদের ধানের শীষের পক্ষে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমেদ […]

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, যেখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান […]

নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনকালীন নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শিক্ষার্থীদের টানা চার দিনের ছুটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় দেশের শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২৫ জানুয়ারি) প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায়। প্রজ্ঞাপনের ভিত্তিতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার, নির্বাচনের সুবিধার্থে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক […]

সালমান এফ রহমান ও সোহানুর রহমান সিয়ামের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর

ব্যাংক ঋণ জালিয়াতি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ পৃথক […]