Ridge Bangla

ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলা জরুরি। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১০-দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশকে বিভক্ত করে, তারা কখনো দেশের বন্ধু হতে পারে […]

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বিকল্প দল নিল আইসিসি

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ না করার বিষয়ে বৈঠক করে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এমন অনড় অবস্থানের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে […]

বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপের তথ্য যাচাইয়ে মাঠে নামছে ব্যানবেইস

বার্ষিক শিক্ষাপ্রতিষ্ঠান জরিপ ২০২৫-এর আওতায় সংগৃহীত তথ্যের সঠিকতা ও গুণগত মান নিশ্চিত করতে জরিপোত্তর যাচাই জরিপ (পিইসি) শুরু করতে যাচ্ছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলা থেকে দৈবচয়নের মাধ্যমে ৬৪টি উপজেলা বা থানার মোট ৯৬০টি নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের জরিপোত্তর যাচাই কার্যক্রম রোববার থেকে শুরু হচ্ছে। এই তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী […]

ভারত থেকে বেনাপোল হয়ে এলো ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য দেশে প্রবেশ করেছে। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে একসঙ্গে ৮টি ট্রাকে করে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে আমদানি করা হয়। বড় এই চালান প্রবেশের পরপরই বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরক বহনকারী […]

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা হাসান মোল্লার মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত হাসান মোল্লা (৫০) কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্ত্রীর বড় ভাই ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি […]

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যায় কালা বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম কালা বাচ্চু, তিনি কালু নামেও পরিচিত। পুলিশ জানায়, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে […]

সম্পর্কে মনোমালিন্যের জেরে প্রেমিকার হাতে প্রেমিক খুন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা দেহ বিচ্ছিন্ন দুই হাতের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েন থেকে মো. আনিছ (৩৮) নামের ওই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। এই ঘটনায় সুফিয়া আক্তার নামে একজনকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি তদন্ত ও আটককৃত নারীর স্বীকারোক্তি অনুযায়ী, নিহত আনিছের সঙ্গে […]

বাড্ডার একটি ভবনের ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডা এলাকায় একটি আবাসিক ভবনের ছাদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উত্তর বাড্ডার একটি নয়তলা ভবনের ছাদে অচেতন অবস্থায় সুবীর বিশ্বাসকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ […]

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস, নিহত ৭, নিখোঁজ ৮২ জন

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা। টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট এই দুর্যোগে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পশ্চিম বান্দুং জেলার পাসিরলাঙ্গু গ্রামে মাউন্ট বুরাংরাং পাহাড়ের […]

নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি

নতুন সরকারি বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে যাচ্ছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে ১৩তম গ্রেডে থাকা প্রাথমিক শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা বিদ্যমান বেতনের তুলনায় দ্বিগুণেরও বেশি। বেতন কমিশনের সুপারিশে বলা হয়েছে, নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন […]

কিশোরগঞ্জে মাজারে যাওয়ার পথে পিকআপ দুর্ঘটনা, নিহত ২ ও আহত ৮ জন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মাজারে যাওয়ার পথে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিঠামইন উপজেলার মৃত আলী হোসেনের ছেলে হাদিস মিয়া (৫০) এবং একই উপজেলার মৃত আবদুল জব্বারের ছেলে নুর আলম (৫০)। দুর্ঘটনার পর এলাকায় […]

জাতীয় নির্বাচনের প্রচার শুরু, গ্রাম-শহরজুড়ে উৎসবের আমেজ

দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রায় ১৭ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের প্রচার কার্যক্রম। প্রচারের প্রথম দিনেই গ্রাম থেকে শহর সর্বত্র ছড়িয়ে পড়ে নির্বাচনী উৎসবের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত সভা-সমাবেশ, গণসংযোগ, […]

শিক্ষা প্রতিষ্ঠান হবে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্র: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

শিক্ষা উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (বিএনসিইউ) চেয়ারপার্সন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জনের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলোকে তরুণদের চিন্তা-ভাবনা, সৃজনশীলতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্রে পরিণত করতে হবে। আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৬ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান […]

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে বিএনপি ও কোকোর পরিবারের পক্ষ থেকে দোয়া-মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। মৃত্যুর দুই দিন পর তাঁর মরদেহ […]

১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পোস্টাল ব্যালট গ্রহণ হবে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের পর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসে পৌঁছানো কোনো পোস্টাল ব্যালট গণনার জন্য গ্রহণ করা হবে না। শনিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বার্তায় পোস্টাল ভোটারদের দ্রুত ভোট […]

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৫ জন

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে […]

ভোটের জন্য মুখিয়ে আছে মানুষ, ১২ ফেব্রুয়ারি হবে ঐতিহাসিক নির্বাচন: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের মানুষ গত ১৬ বছর ধরে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পারেনি। সেই দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে দিতে আগামী ১২ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ী মাজার পরিদর্শন […]

সিরাজগঞ্জে গৃহবধূসহ দুজনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার বোয়ালিয়া ও নাদোসৈয়দপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন তাড়াশ উপজেলার জাহাঙ্গীর গাঁতী গ্রামের আমিন মোল্লার ছেলে সবুজ হোসেন (৩০) এবং নাদোসৈয়দপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রওশনআরা (৩৭)। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) […]

ঊনসত্তরের গণঅভ্যুত্থানেই স্বাধীনতার পথ সুগম হয়েছিল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানই বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম করেছিল। এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ধারাবাহিকতাতেই জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। শনিবার (২৪ জানুয়ারি) ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক […]