Ridge Bangla

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান আর নেই

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান (৮৯) বুধবার সন্ধ্যায় ঢাকার উত্তরার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর মামাতো ভাই লিয়াকত আলী মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি স্ত্রী ও কানাডাপ্রবাসী দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এম হাফিজ উদ্দিন খান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের […]

ট্রেলারেই ঝড় তুলল ‘ও রোমিও’

মুম্বাইয়ের অন্ধকার জগতকে পটভূমি করে বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ শুধুই প্রেমকাহিনি নয়; বরং প্রেমের আড়ালে লুকিয়ে থাকা ক্ষমতার লড়াই, হিংসা, রক্তারক্তি সংঘর্ষ ও নৈতিক অবক্ষয়ের এক ভয়ংকর যাত্রার ইঙ্গিত দেয়। ট্রেলারেই স্পষ্ট, উন্মত্ত প্রেম ও প্রতিশোধের আগুনে মোড়া এই ছবি দর্শকদের এক তীব্র ও অশান্ত অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে। ট্রেলারে শাহিদ কাপুরকে এক […]

রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি রেখে বাকি একীভূত করার পরিকল্পনা রয়েছে: গভর্নর

সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে ২টি রেখে বাকিগুলো একীভূত (মার্জ) করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ‘ব্যাংক খাতে পরিবারতন্ত্র ও অনিয়মের মাধ্যমে বিগত সময়ে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়েছে।’ তিনি বলেন, ‘দেশে বর্তমানে ৬১টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে […]

প্রথমবারের মতো বড় পর্দায় সাদনিমা, দেখা যাবে ‘রাক্ষস’-এ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির জন্য সিনেমা ‘রাক্ষস’-এর শুটিং পুরোদমে চলছে। চলতি মাসের শুরুতে শুটিং ইউনিট শ্রীলঙ্কায় গেছে। রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি, এবং দুজনই সেখানে একসঙ্গে শুটিংয়ে অংশ নিচ্ছেন। সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবেন ‘লিটল মিস ক্যাওস’ ওয়েব ফিল্মে প্রশংসিত অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। […]

বিদ্যুৎ সংযোগ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, ব্যবস্থা নিতে ইসির চিঠি

নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে ৪২,৭৭৯টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে। এর মধ্যে ৩২৫টি ভোটকেন্দ্রে এখনো বিদ্যুৎ সংযোগ না থাকায় সেসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে আজ বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে ইসি। চিঠিতে জানানো হয়েছে যে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য স্থাপিত কেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে […]

জাভেদকে এফডিসিতে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা

জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদের মৃত্যুতে আজ বুধবার বিকেলে এফডিসি প্রাঙ্গণে তার সহশিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা শেষ শ্রদ্ধা জানান। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অভিনেতা উজ্জল, আলমগীর, রুবেল, ওমর সানী, মিশা সওদাগরসহ অনেক শিল্পী ও নির্মাতা। এ সময় বিভিন্ন সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বাদ আসর সেখানে ইলিয়াস জাভেদের জানাজা অনুষ্ঠিত হয়। ৮২ বছর বয়সে জাভেদ […]

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)-এর মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান। ডিপিই’র মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় […]

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিশ্বকাপ-ইস্যুতে রাতেই বসছে বিসিবি

বাংলাদেশের সামনে মাত্র ২৪ ঘণ্টার সময় আছে বিশ্বকাপে ভারতে খেলবে কি না সে সিদ্ধান্ত জানাতে। বিসিবি শুরু থেকেই সরকারের নির্দেশনা মেনে চলছে এবং বোর্ড সভা শেষে আইসিসি জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করে আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকেরা আজ রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে […]

গণভোট ও নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন: রিজওয়ানা হাসান

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো এবং ভোটাররা নির্বাচনের জন্য প্রস্তুত। তিনি বলেন, ভোটাররা যখন প্রস্তুত, তারপরও কেউ কানে কানে প্রশ্ন করে, “নির্বাচন কি হবে?” তাহলে বুঝতে হবে, এটি গত ১৬ বছরের নেতিবাচক প্রভাবের প্রতিফলন। বুধবার ফরিদপুরের অম্বিকা অডিটোরিয়াম প্রাঙ্গণে ভোটার […]

ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে এবারের নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমনভাবে আয়োজন করতে হবে, যেন তা ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি আদর্শ দৃষ্টান্ত হয়ে থাকে। তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ ও ঐতিহাসিক দায়িত্ব। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় […]

প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২১ জানুয়ারি) প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সাক্ষাৎকালে বিচার বিভাগের জন্য পরিকল্পনা এবং […]

ভারতে খেলতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, না গেলে বাংলাদেশ ক্রিকেট দলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আইসিসির

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলার বিষয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তা ইস্যুতে ভারতে […]

মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে তারেক রহমান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নানা দাবি ও অভিযোগ তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং মানবিক সহায়তার আশ্বাস দেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন হতাহতদের পরিবারের সদস্যরা। এ সময় […]

আজ থেকে শুরু প্রবাসীদের পোস্টাল ভোট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের জন্য আজ (বুধবার) থেকে পোস্টাল ভোট দেওয়া শুরু হচ্ছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ বিকেল ৫টা থেকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট অথবা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ব্যবহার […]

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি: ৭১ কোটি ৯৮ লাখ টাকার বিশেষ বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস […]

নির্বাচনি দায়িত্বে অনীহা দেখালে শাস্তির হুঁশিয়ারি সরকারের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা, অসহযোগিতা, শৈথিল্য কিংবা ভুল তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে পাঠানো […]

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের জন্য সুখবর

১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও […]

চারঘাটে ভেজালবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ভেজালের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। একই সময় প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত […]

চট্টগ্রামে অটোরিকশা উল্টে যাত্রী নিহত

সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রামের বাঁশখালীতে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের চাঁদপুর পুরান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে বাঁশখালীর উদ্দেশ্যে যাচ্ছিল অটোরিকশাটি। পথে পুরান ঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি মো. আলী […]

৫০তম বিসিএস প্রিলিমিনারি: পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পিএসসির

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট […]