তারেক রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী […]
রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ–পদোন্নতির নীতিমালা

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নিয়োগ ও পদোন্নতিতে নীতিমালা জারি করেছে সরকার। ২০২৩ সালের নীতিমালা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নীতিমালা জারি করে। নতুন নীতিমালাটি ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, ছয়টি বিশেষায়িত ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নীতিমালার আওতায় থাকা বাণিজ্যিক ব্যাংকগুলো হলো সোনালী, অগ্রণীসহ ছয়টি রাষ্ট্রায়ত্ত […]
জাতীয় সংসদ নির্বাচন: মঙ্গলবার শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সোমবার (১৯ জানুয়ারি) ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এ সময়ের পর আর কোনো প্রার্থীর নাম প্রত্যাহারের সুযোগ […]
কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের ইন্তেকালে ডা. শফিকুর রহমানের গভীর শোক

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মাওলানা আবুল হাশেমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৯ জানুয়ারি) রাতে পাঠানো এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, “মহান রবের ডাকে সাড়া দিয়ে প্রিয় ভাই অধ্যাপক আবুল হাশেম আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া […]
শান্তিতে নোবেল না পাওয়ায় ‘শান্তির কথা ভেবে’ চলতে বাধ্য নন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রকাশিত এক বার্তায় নরওয়ের প্রধানমন্ত্রীকে জানান, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তিনি আর ‘শুধু শান্তির কথা ভেবে’ চলতে বাধ্য নন। একই বার্তায় ট্রাম্প বিশ্বশান্তির স্বার্থে স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার ইচ্ছা আবারও পুনর্ব্যক্ত করেন। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে পাঠানো ওই বার্তায় ট্রাম্প লেখেন, ‘আপনাদের দেশ […]
ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির দুর্গম পার্বত্য এলাকায় নিখোঁজ হওয়া ১১ আরোহীবিশিষ্ট একটি মৎস্য নজরদারি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে এখনো আরোহীদের কোনো সন্ধান মেলেনি। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এটিআর ৪২-৫০০ মডেলের বিমানটির, যা ‘ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট’ পরিচালনা করছিল। নিখোঁজ হওয়ার সময় বিমানটি দক্ষিণ সুলাওয়েসির মারোস অঞ্চলের একটি ঘন কুয়াশাচ্ছন্ন […]
নির্বাচন কমিশন বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে: এনসিপির অভিযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ করেছে, নির্বাচন কমিশন (ইসি) বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানানো হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিষয়ে একপাক্ষিক আচরণ […]
অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু

নির্বাচনকে কেন্দ্র করে সাময়িকভাবে স্থগিত থাকা অন-অ্যারাইভাল ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে অন্তর্বর্তী সরকার। আগের নিয়ম অনুসারেই এখন বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে বিমানবন্দর থেকে অন-অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। সোমবার (১৯ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনে পাঠানো হয়েছে। […]
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় রজব মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ […]
‘হ্যাঁ’তে সিল দিলেই নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হবে: প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার দ্বার উন্মুক্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি যে রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক সুযোগ পেয়েছে, তা কাজে লাগানোর জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান […]
চাঁদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে, ২৫ জন যাত্রী আহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব–গৌরীপুর সড়কের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০–৩৫ জন যাত্রী নিয়ে […]
ইসির ওপর আস্থা প্রকাশ করেছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ওপর দলের আস্থা রয়েছে এবং তারা এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে নির্বাচন পরিচালনা করছেন। তিনি আরও জানিয়েছেন, বিএনপি তাদের কাছে ইতোমধ্যেই কিছু সমস্যা তুলে ধরেছে এবং বিশ্বাস রাখে যে, কমিশন সুষ্ঠু নির্বাচন কার্যকর করতে সক্ষম হবে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার পর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর […]
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে মো. বাবুল (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগারের কারারক্ষী মো. শাহরিয়ার জানান, দুপুরের দিকে হঠাৎ করেই বাবুল অসুস্থ হয়ে […]
নির্বাচনে ৮ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে এক লাখ সেনাসদস্যসহ মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার (১৯ […]
নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড ও ড্রোন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রথমবারের মতো নির্বাচনী নিরাপত্তায় আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডগ স্কোয়াড ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির ২০তম বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা […]
কেন বলিউড ছেড়েছিলেন ইমরান খান?

ইমরান খান প্রায় এক দশক পর বলিউডে ফিরেছেন। ২০১৫ সালের ‘কাট্টি বাট্টি’র পর অভিনয় থেকে দূরে থাকলেও এবার ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে ক্যামিও চরিত্রে তার প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। অভিনেতা ইমরান খান যখন বলিউড ছাড়েন, তখন তাঁর ক্যারিয়ার মোটামুটি স্থিতিশীল অবস্থায়ই ছিল। তাই হিন্দি সিনেমায় তাঁর ফেরার খবরে আবারও সেই পুরোনো […]
ভোটের নিরাপত্তায় আগাম ব্যবস্থা, ৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত সব বৈধ আগ্নেয়াস্ত্র আগামী ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী […]
আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ জনের বিচার শুরুর নির্দেশ

চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৩৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু করার আদেশ দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ নির্দেশ দেন। শুনানির দিন কড়া নিরাপত্তা ব্যবস্থায় প্রধান আসামি চিন্ময় দাসকে আদালতে হাজির করা হয়। এ সময় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল […]
ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠা করা ও লাইসেন্স প্রদানের ক্ষমতা পাচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে প্রথমবারের মতো মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্রঋণ ব্যাংক প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা হচ্ছে। এই ব্যাংকের লাইসেন্স প্রদানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগে অবশ্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) আওতায় আলাদা একটি দপ্তর গড়ে লাইসেন্সিং কর্তৃপক্ষ করার কথা ভাবা হলেও সেখান থেকে সরে এসেছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৫’-এর প্রাথমিক খসড়ায় এই ব্যাংকের […]
পর্দা নামছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর আজ রোববার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হচ্ছে। কয়েক দিনের আয়োজনের শেষ দিনে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি ও কক্সবাজারের লাবণী পয়েন্টে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী আয়োজনে জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ […]