দুবাই থেকে আসছে বিপিএলের ‘হীরাখচিত’ ট্রফি

বিপিএলের দ্বাদশ আসরের অর্ধেকের বেশি ম্যাচ শেষ হলেও এতদিন ট্রফি দেখা যায়নি। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার দুবাই থেকে ঢাকায় আসছে বিপিএলের ট্রফি। এবারের ট্রফি আগের সব আসরের চেয়ে আলাদা। প্রথমবারের মতো হীরাখচিত ট্রফি তৈরি করা হয়েছে। দুবাইতে বিশেষ অর্ডারে বানানো এই ট্রফির মূল মূল্য ২২ হাজার ডলার (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা)। শিপিং […]
আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। দেশে আরও নির্বাচন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেইসঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, […]
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে টিএসসি হয়ে শাহবাগ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে জড়ো […]
সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেবে বাংলাদেশ

সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। বৈঠকে সৌদি আরবে […]
ফেব্রুয়ারি মাসে দুই দফায় ৬ দিনের সরকারি ছুটি

আগামী ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীরা দুই দফায় মোট ছয় দিনের সরকারি ছুটি উপভোগ করবেন। ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধেই টানা দুই দফায় তিন দিন করে ছুটির সুযোগ তৈরি হয়েছে। প্রথম দফা পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন […]
আদালতের নির্দেশে পাবনা ১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা

আদালতের নির্দেশের প্রেক্ষিতে পাবনা-১ ও ২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত জটিলতা সমাধান করার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই তফসিল প্রকাশিত হয়। নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে রোববার (১৮ জানুয়ারি)। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারি। […]
উত্তরার বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ জন

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সংশ্লিষ্ট হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঘটনা ঘটে ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত সাততলা ভবনের দ্বিতীয় তলায়। নিহতদের মধ্যে রয়েছে রোদেলা (১৪), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী এলাকার শহিদুল ও শিউলী […]
খালেদা জিয়ার নেতৃত্বেই দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একজন খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল। তার মতে, দেশ ও জনগণের স্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থানের কারণেই খালেদা জিয়া আজও দেশের মানুষের কাছে অনন্য নেতৃত্বের প্রতীক। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত তিন […]
তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় একটি পাজেরো জিপের নিচে চাপা পড়ে পেট্রল পাম্পের এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর বড় মুরারীপুর এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা […]
বিপিএল থেকে সবার আগে এবারের আসরের নবাগত দল নোয়াখালীর বিদায়

বিপিএলে এবারই প্রথম অংশ নিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে আশানুরূপ ফল করতে না পেরে এবারের আসর থেকে সবার আগে ছিটকে গেল আলোচিত দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে ভালো অভিজ্ঞতা অর্জন না করেই বিদায় নিতে হলো তাদের। লিগ পর্বে নিজেদের একটি ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় নবাগত দলটি। টানা ছয় ম্যাচ হারের […]
অনির্বাণের হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন দেব

টালিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির এক অলিখিত নিষেধাজ্ঞার কারণে কাজের বাইরে রয়েছেন। এই সংঘাত মেটাতে তাঁর পাশে দাঁড়ান সুপারস্টার দেব। গুঞ্জন উঠেছিল দেব–শুভশ্রী গাঙ্গুলীর নতুন সিনেমায় খলনায়কের চরিত্রে অনির্বাণকে দেখা যেতে পারে। তবে বৈঠকের পর দেব স্পষ্ট করেন, এই খবরটি সত্য নয়। ইন্ডাস্ট্রিতে অনির্বাণের সংকটের কথা দেব জানেন এবং তিনি চান অনির্বাণ […]
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কুমিল্লায় দুইজনের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দশকের পুরনো গোষ্ঠীগত বিরোধের জেরে হওয়া ভয়াবহ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। হামলায় নিহতদের গুলি করার পর হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক […]
খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় সংসদের দক্ষিণ প্লাজার উন্মুক্ত স্থানে শুরু হওয়া এই শোকসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা […]
বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কুয়েত

বাংলাদেশ থেকে হিমায়িত পোল্ট্রির মাংস, মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার। এর ফলে দেশটিতে এসব পণ্য রপ্তানির পথ আবারও উন্মুক্ত হলো। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। দূতাবাস জানায়, কুয়েত সরকার বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য এবং ডিম […]
ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে আইআরআই ও এনডিআই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি প্রভাবশালী সংস্থা- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)- আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুই সংস্থার প্রতিনিধিরা প্রায় এক সপ্তাহ বাংলাদেশে অবস্থান করে নির্বাচন-পূর্ব প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি এবং সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়া সরেজমিনে মূল্যায়ন করবেন। এর আগে গত বছরের ২০ থেকে […]
দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করে উচ্চশিক্ষা বিষয়ে ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হয়েছে। উচ্চশিক্ষার অর্থবহ ও টেকসই রূপান্তরের জন্য ধারাবাহিক রাজনৈতিক অঙ্গীকার, শক্তিশালী প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, কার্যকর আঞ্চলিক সহযোগিতা এবং সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগকে ঘোষণাপত্রে অপরিহার্য উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি […]
ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় ভেনেজুয়েলার দুই নেত্রী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোটি কোটি মানুষ উদ্বিগ্ন ও প্রত্যাশায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমর্থন পেতে দুই নেত্রীর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। তাদের একজন নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো, যিনি দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। […]
৬৫ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক

বিনা অনুমতিতে দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা ও পলায়নের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে গত মঙ্গলবার এ […]
কেরানীগঞ্জে শিক্ষিকার ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতরা হলেন রোকেয়া রহমান (৩২) ও তাঁর ১৪ বছর বয়সী মেয়ে ফাতেমা। স্থানীয় সূত্রে […]
ডিমের দাম কমেছে, মাছ-মুরগির বাজার স্থিতিশীল

শীত মৌসুমে রাজধানীর নিত্যপণ্যের বাজারে ডিমের দাম কিছুটা কমলেও মাছ ও মুরগির বাজার আগের মতোই স্থিতিশীল রয়েছে। সরবরাহ ভালো থাকার কারণে খুচরা বাজারে ডজনপ্রতি ডিমের দাম বর্তমানে ১১০ থেকে ১২৫ টাকার মধ্যে রয়েছে। দেশি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৯০–২০০ টাকায়। পাইকারি বাজারে প্রতিটি ডিমের দাম ৮ টাকার নিচে নেমেছে। ডিম ব্যবসায়ীরা বলছেন, শীতকালে শাকসবজি ও […]