Ridge Bangla

দীর্ঘ ২২ বছর পর সিলেটে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ প্রায় ২২ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি শ্বশুরবাড়ি সিলেটে যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরদিনই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। সিলেটি জামাই বরণে শহরজুড়ে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাকে সফল […]

ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দি মুক্তি নিয়ে সন্দেহ, ট্রাম্পকে সতর্কবার্তা বিরোধী নেতার ছেলের

ভেনেজুয়েলার কারাবন্দি বিরোধী নেতা হুয়ান পাবলো গুয়ানিপার ছেলে রামোন গুয়ানিপা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলা সরকারের কথায় যেন তিনি ভুল না করেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক বন্দি মুক্তির প্রতিশ্রুতি বাস্তবে এখনো কার্যকর হয়নি। রামোন গুয়ানিপা বলেন, মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ৮০০-এর বেশি রাজনৈতিক বন্দির মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪০ জনের মুক্তি নিশ্চিত হয়েছে। […]

পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় হাসিনা–টিউলিপ–আজমিনাসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক […]

ইরানে বিক্ষোভ দমনে নিহত ৬৪৮ জন, বাড়ছে আন্তর্জাতিক চাপ

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমন অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪৮ জনে পৌঁছেছে। নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআরএনজিও) সোমবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির হিসাবে নিহতদের মধ্যে ১৮ বছরের নিচে অন্তত ৯ জন শিশু-কিশোর রয়েছে। গত ১৬ দিনে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে হাজার হাজার মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার […]

সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধিদল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। দলটির মিডিয়া সেলের সদস্য […]

নির্বাচনে বিএনপি ও জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা: আইআইএলডির জরিপ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে এক প্রাক-নির্বাচনী জরিপে উঠে এসেছে। জরিপ অনুযায়ী, বিএনপির ভোট ৩৪.৭ শতাংশ, অপরদিকে জামায়াতের ভোট ৩৩.৬ শতাংশ। দুই দলের মধ্যে ভোট ব্যবধান মাত্র ১.১ শতাংশ। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোটারদের আস্থা পেয়েছে ৭.১ শতাংশ। গত সোমবার জাতীয় […]

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নেদারল্যান্ডস

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাস খানেক বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড (কেএনসিবি) আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ডাচরা। ডাচদের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার ব্যাটার স্কট […]

আজ শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুরু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলন চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) জানিয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে […]

মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারের কোনো ক্ষতি হয়নি এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে […]