Ridge Bangla

নতুন দায়িত্ব পেলেন আলী রীয়াজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের সামগ্রিক […]

অনুমোদনহীন চুক্তি ও মালিকানা সংকটে বিপিএল ছাড়লেন আবরার আহমেদ

নানা নাটকীয়তা ও বিতর্কের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ। চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে তার নাম জড়ালেও শেষ পর্যন্ত অনুমোদনহীন চুক্তি ও ফ্র্যাঞ্চাইজিটির অস্থির পরিস্থিতিই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানা গেছে। নিলামের আগেই সরাসরি চুক্তিতে দেশীয় দুই ক্রিকেটার শেখ মেহেদী ও তানভীর ইসলামের […]

রাষ্ট্রপতি ও ভিভিআইপিদের নিরাপত্তা জোরদারে নতুন বিধিমালার গেজেট প্রকাশ

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধিমালা–২০২৫’-এর গেজেট প্রকাশ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে বিধিমালাটি জারি করা হয়। গেজেটে বলা হয়েছে, নতুন এই বিধিমালার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের নিরাপত্তা ব্যবস্থাপনাকে […]

হবিগঞ্জ সীমান্তে ১০০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি ভারতীয় গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিনব কৌশলে পণ্যবাহী ট্রাকে খড়ের ভেতরে বস্তায় লুকিয়ে মাদক পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার […]

মতপ্রকাশ দমনের অভিযোগে দুই ব্রিটিশসহ পাঁচজনের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মতপ্রকাশের স্বাধীনতা দমন করতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টির অভিযোগে দুই ব্রিটিশ প্রচারকসহ পাঁচজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর তাদের ‘র‍্যাডিক্যাল অ্যাক্টিভিস্ট’ হিসেবে চিহ্নিত করেছে। ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ব্রিটিশ লেবার পার্টির সাবেক উপদেষ্টা ও সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)–এর প্রধান ইমরান আহমেদ এবং গ্লোবাল ডিসইনফরমেশন ইনডেক্স (জিডিআই)–এর […]

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার […]

শনিবার খোলা থাকবে ব্যাংক

সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামী ২৭ ডিসেম্বর শনিবার সারা দেশে সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় জামানত অর্থ এবং ভোটার তালিকার সিডি কেনার […]

রাজধানীর মগবাজারে বোমা হামলায় যুবক নিহত

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি বোমা নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে সিয়াম গুরুতর আহত […]

গোপনে ভিডিও ধারণ, রেস্তরাঁয় ব্যক্তিগত মুহূর্তে বিড়ম্বনায় জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তবে এই কৌতূহল যখন মাত্রা ছাড়িয়ে ব্যক্তিগত গোপনীয়তায় আঘাত হানে, তখন তা হয়ে দাঁড়ায় বিড়ম্বনার কারণ। সম্প্রতি এমনই এক ঘটনার মুখোমুখি হলেন লঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। দিল্লিতে একটি রেস্তরাঁয় সময় কাটানোর মুহূর্ত তাঁর অনুমতি ছাড়াই গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লির একটি […]

বায়ুদূষণ রোধে নতুন উদ্যোগ: বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে পুরস্কার

বাংলাদেশে বায়ুদূষণ দিন দিন জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকিতে পরিণত হচ্ছে। যানবাহনের কালো ধোঁয়া, ইটভাটার নির্গমন, শিল্পকারখানার বর্জ্য এবং অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য পোড়ানোর ফলে দেশের বায়ুর মান আশঙ্কাজনক হারে অবনতি ঘটছে। এর সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা শ্বাসতন্ত্রের নানা রোগসহ গুরুতর ঝুঁকির মুখে পড়ছেন। এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় সরকার […]

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়াল নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অ্যাপে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। তিনি জানান, এর আগে […]

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি […]

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। তার সঙ্গে কারা দেশে আসছেন, এ নিয়ে নানা আলোচনা চলছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরে তারেক রহমানের সঙ্গে থাকছেন তার পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীরা। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনারে পরিচালিত বিজি–২০২ ফ্লাইটে তারেক রহমানের পক্ষে ছয়টি […]

নিলুফার চৌধুরী মনির ‘গিনিপিগ’ মন্তব্য নিয়ে বিতর্ক

বিএনপির সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই বক্তব্য ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সম্প্রতি এক টকশোতে নিলুফার চৌধুরী মনিকে বলতে দেখা গেছে, “হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয়নি।” এই মন্তব্য […]

তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র, চরম চাঁদাবাজি আখ্যা দিল ভেনেজুয়েলা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে বড় চাঁদাবাজির’ অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত বলেন, দেশটির দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করা জলদস্যুতার চেয়েও ভয়াবহ অপরাধ। চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র দুটি তেল ট্যাংকার জব্দ করে। এ ঘটনাকে কেন্দ্র করেই জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা […]

ওসমান হাদি হত্যা মামলায় মোটরসাইকেল চালকের সহযোগী আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী হিসেবে পরিচিত হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবর এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার […]

ব্যাংকের ৩৮ কোটি টাকা খেলাপি মামলায় মান্নার রিট খারিজ, নির্বাচনে বাধা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের ডেপুটি […]

পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন। ২৪ ডিসেম্বর, বুধবার তাঁর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ২০ ডিসেম্বর তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়ে ঝিনাইদহ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। মো. আসাদুজ্জামান বলেন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করার পর তিনি সকলের সঙ্গে মিলে সংসদ নির্বাচনের […]

নায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন, মেলেনি সুনির্দিষ্ট তথ্য

২৩ ডিসেম্বর, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর খবর- বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ মৃত্যুবরণ করেছেন। তবে এই খবরটি শুধুই গুজব বলে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এই খবরের সত্যতা সম্পর্কে জানেন না। রিয়াজের এক ঘনিষ্ঠ ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, গণমাধ্যমকে […]

২৫ ডিসেম্বরকেই কেন বেছে নিলেন তারেক রহমান?

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে একটি ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত হিসেবে পালন করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকায় একটি সুবিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই অনুষ্ঠানকে […]