হ্যাডলির ৪০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস জ্যাকব ডাফির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে নিউজিল্যান্ড ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন পেসার জ্যাকব ডাফি। মাউন্ট মঙ্গানুই টেস্টে পাঁচ উইকেট শিকার করে ক্যারিবীয়দের গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি তিনি ভেঙেছেন কিংবদন্তি রিচার্ড হ্যাডলির প্রায় চার দশক পুরোনো রেকর্ড। এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি এখন ডাফির দখলে। ২০২৫ সালে তিন সংস্করণ মিলিয়ে […]
দেশের ভবিষ্যৎ নির্ধারণে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে ‘ভোটের গাড়ি’ প্রচারণার উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই […]
ছোট ঋণে নিরাপত্তা সঞ্চিতির হার কমাল বাংলাদেশ ব্যাংক

স্বল্পমেয়াদি কৃষি এবং কুটির, ক্ষুদ্র ও ছোট ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) রাখার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এ জাতীয় সাধারণ ঋণ ও দুই মাস পর্যন্ত বকেয়া ঋণে (স্পেশাল মেনশন) বিপরীতে দশমিক ৫০ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। এতদিন যা ১ ও ৫ শতাংশ হারে রাখতে হচ্ছিল। এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে। গত বছরের […]
পাকিস্তানের অর্থনীতির এমন ভঙ্গুর দশা কেন?

পাকিস্তান একটা লম্বা সময় ধরেই অর্থনৈতিক সংকটের দুষ্টচক্রে আবদ্ধ। কিন্তু বর্তমানে এই সংকট এতটাই ঘনীভূত হয়েছে যে, খোদ দেশটির অর্থনৈতিকভাবে টিকে থাকাই প্রশ্নের মুখে পড়ে গেছে। দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমেছে, মুদ্রাস্ফীতি অতীতের সব রেকর্ড ভেঙেছে, এবং জীবনধারণের খরচ আকাশছোঁয়া। পরিস্থিতি এতটাই গুরুতর যে প্রায়শই রাষ্ট্রীয় দেউলিয়াত্বের আশঙ্কা করা হয়। বিগত কয়েক দশক ধরে […]
তারেক রহমান দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, […]
ইউরোফাইটার টাইফুন: বাংলাদেশ সামরিক সক্ষমতায় এক অনন্য সংযোজন

একবিংশ শতাব্দীর ভূ-রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার সামরিক প্রেক্ষাপটে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সার্বভৌম রাষ্ট্রের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। বাংলাদেশ দারিদ্র্যের দুষ্টচক্রে আটকে পড়ায় সামরিক খাতে খুব বেশি ব্যয় করতে পারেনি অনেক বছর ধরে। এরপরও বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) তার জন্মলগ্ন থেকেই সীমিত সম্পদ নিয়েই সাহসিকতার সাথে আকাশসীমা রক্ষা করে আসছে। তবে সময়ের পরিক্রমায় […]
নারায়ণগঞ্জে অবৈধ তিনটি ইটভাটা বন্ধ; ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এসব ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পাগলা নন্দলালপুর ও […]
২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। এরপর তিনি শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার কার্ডের জন্য প্রয়োজনীয় সব […]
সুদানে ড্রোন হামলায় নিহত ১০ জন

সুদানের দক্ষিণ দারফুরের মালহার শহরের আল-হারা মার্কেটে এক ড্রোন হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। হামলার ফলে প্রচণ্ড আগুনে বাজারের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিলের বরাতে শনিবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে। হামলা চালানোর দায় এখনও স্পষ্ট হয়নি। আল-হারা মার্কেটটি বর্তমানে র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) […]
আন্তর্জাতিক জলসীমায় মার্কিন কোস্ট গার্ডের ধাওয়া

ভেনেজুয়েলার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় নোঙর করা একটি জাহাজকে ধাওয়া করছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। চলমান এই অভিযানের ফলে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) এই ধাওয়া ‘ডার্ক ফ্লিট’ নামের জাহাজকে ঘিরে, যা ভেনেজুয়েলার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত হচ্ছিল। সিবিএস নিউজকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করছিল, যেটার […]
ঢাবি বিজ্ঞান (ক) ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর, বিশেষ ব্যবস্থা চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী […]
কারাগারে থেকেই সস্ত্রীক গ্রেপ্তার আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ

চট্টগ্রামের লালদীঘি পাড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এক মাদ্রাসাছাত্র নিহত হওয়ার মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন। মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় […]
ছায়ানটে হামলায় কোয়েল ও চিরঞ্জিতের প্রতিক্রিয়া

শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) গভীর রাতে ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত দেশের প্রাচীন সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী সমাজেও গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ পেয়েছে। দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত […]
সাভারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৭২ ঘণ্টার আলটিমেটাম

সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে দুর্নীতি ও ঘুষের তথ্য অনুসন্ধানে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) সকালে সাভার মডেল থানার সামনে আয়োজিত মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক […]
সংসদ নির্বাচনের কারণে ২-৩ মাস পিছিয়ে যেতে পারে এসএসসি পরীক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০২৬ সালের এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিনসহ সবকিছু চূড়ান্ত হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ত্রয়োদশ […]
মায়ের শিকড়ের সন্ধান, বাংলা শিখছেন সাইফ আলি খান

বলিউড অভিনেতা সাইফ আলি খান বাংলা ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছেন। মা শর্মিলা ঠাকুরের সূত্রে বাংলার সঙ্গে গভীর সম্পর্ক থাকলেও এতদিন ভাষাটি নিয়মিতভাবে শেখা হয়নি তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী কয়েক মাস অভিনয় থেকে বিরতি নিয়ে তিনি পুরোপুরি মন দেবেন বাংলা শেখায়। ভারতীয় গণমাধ্যমের তথ্যে জানা যায়, সাইফ আগামী তিন মাসের জন্য বাড়িতে একজন […]
খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তাকে মাথায় লক্ষ্য করে গুলি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ […]
এসিআর নিয়ে স্কুল-কলেজ প্রধানদের উদ্দেশে নতুন নির্দেশনা মাউশির

বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সপ্তাহ উদযাপন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই উপলক্ষে এক জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসিআর সপ্তাহ উদযাপন করা হবে। মাউশির উপপরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, এসিআর সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও […]
এনএসআইয়ের ১৩ কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে দুদক

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে রোববার (২১ ডিসেম্বর) গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। দুদক সূত্র জানায়, সম্প্রতি এনএসআইয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়ে। প্রাথমিকভাবে […]
সৌদি আরবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাড়লো বৃত্তির সংখ্যা

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দেশটিতে বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ৫০০ করা হয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। তারা জানায়, সৌদি আরবে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রদান করা হচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা […]