Ridge Bangla

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক হামলা

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্য সিরিয়ার বিভিন্ন এলাকায় আইএসের অন্তত ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানা হয়েছে। অভিযানে যুদ্ধবিমান, এটাকিং হেলিকপ্টার ও আর্টিলারি ব্যবহার করা হয়। এছাড়াও ১০০টিরও বেশি নিখুঁত নির্দেশনাযুক্ত অস্ত্র এই হামলায় ব্যবহৃত হয়। আইএসের বিরুদ্ধে এই হামলায় জর্ডানের বিমানও অংশ […]

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৭) নামের এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার (২০ ডিসেম্বর) র‌্যাব-১৪ এক অভিযানের মাধ্যমে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর […]

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের পরে ‘গ্রিন কার্ড লটারি’ বন্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনার পর ‘গ্রিন কার্ড লটারি’ প্রোগ্রাম বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব কার্স্টজেন নিলসেনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। তথ্যানুসারে, গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ‘গ্রিন কার্ড লটারি’ প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সন্দেহভাজন পর্তুগালের নাগরিক ক্লদিও নেভেস ভালেন্তে। তার বয়স ছিল ৪৮ বছর। কার্স্টজেন নিলসেন বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের […]

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে আগুন দিল সন্ত্রাসীরা, আট বছরের শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে বিএনপি নেতার আট বছরের কন্যা অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরীর টিনশেড বসতঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় ঘরের ভেতরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আগুনে বেলাল […]

আলোচিত সন্ত্রাসী ও কাউন্সিলর টাক মিলন গ্রেপ্তার

যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক, শীর্ষ সন্ত্রাসী ও যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলন’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকার রামপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ আলী জানান, মিলনের অবস্থান নিশ্চিত করে একটি বিশেষ টিম ঢাকায় অভিযান চালায়। […]

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার-নৌযান জব্দ, ৪ জনের জরিমানা

বরিশালের কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত এক অভিযানে দুইটি ড্রেজার ও দুইটি নৌযান জব্দ করার পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা পরিশোধের মাধ্যমে তারা মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন […]

তেল বহনকারী ইরানের ২৯ জাহাজকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের তেল ও তেল পরিবহনের সঙ্গে জড়িত অভিযোগে ২৯টি জাহাজ এবং সেগুলোর ব্যবস্থাপনা সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ করা হয়েছে, এসব জাহাজের মাধ্যমে ইরানের জ্বালানি তেল রপ্তানি করা হয়েছে। এসব জাহাজকে ছদ্ম বহর আখ্যা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ এবং প্রতিষ্ঠানগুলো প্রতারণার মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলারের ইরানি অপরিশোধিত তেল এবং […]

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার আগে এই আলটিমেটামের ঘোষণা দেওয়া হয়। নেতাকর্মীরা জানান, দাবি মানা না হলে রোববার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় পুনরায় শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করা […]

হাদির মন্ত্র আমাদের কানে চিরদিন বাজবে: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় তিনি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন শরিফ ওসমান হাদির মন্ত্র অমলিন থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে […]

রাষ্ট্রীয় উপহার জালিয়াতি মামলায় ইমরান খানের ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত জালিয়াতি মামলায় অভিযুক্ত করে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। এই শাস্তির পাশাপাশি তাদের দুজনকে জরিমানাও করা হয়েছে। তবে এই সাজা আগের মামলাগুলোর সাজাসহ সমান্তরালভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ইমরান খানের বিরুদ্ধে আনীত এই মামলাটি ‘তোশাখানা–২’ নামে পরিচিত। অভিযোগ অনুযায়ী, ২০২১ […]

ওসমান হাদি হত্যাকাণ্ড ভয়াবহ, বাংলাদেশে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে একটি অত্যন্ত ভয়াবহ ঘটনা হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি এই হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সহিংসতা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী এক বিবৃতিতে বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশে ক্রমবর্ধমান সহিংসতার […]

সহিংসতা ও উস্কানির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের

দেশের চলমান পরিস্থিতিতে সব ধরনের সহিংসতা ও উস্কানির বিরুদ্ধে সতর্ক থাকার জন্য বাংলাদেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর মাধ্যমে সংঘটিত সহিংস কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে। শনিবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের যেকোনো কর্মকাণ্ড […]

বাংলাদেশের হৃদয়ে শহীদ ওসমান হাদি, লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান বিন হাদি দেশের মানুষের হৃদয়ে অমলিন হয়ে রইলেন। শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজা। লাখো মানুষের অংশগ্রহণে এই জানাজা পরিণত হয় এক বীরোচিত বিদায় ও গণশোকের মহাসমুদ্রে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন দিক থেকে মানুষের […]

ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭ জন

কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, রুশ বাহিনী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে […]

ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। সম্প্রতি দেশে আসার জন্য তিনি দূতাবাসে ট্রাভেল পাসের আবেদন করেছিলেন এবং শুক্রবার (১৯ ডিসেম্বর) তা অনুমোদিত হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’ এদিকে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী […]

সেভেন সিস্টার্স: সোশ্যাল মিডিয়ার ভাষ্য বনাম বাস্তবতা

​ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য – অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে একত্রে বলা হয় ‘সেভেন সিস্টার্স’। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এই অঞ্চলটি নিয়ে একটি বেশ আলোচনা বা বিভিন্ন ‘ন্যারেটিভ’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেক নেটিজেন মনে করেন, ভারতের এই অঞ্চলটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হতে পারে এবং বাংলাদেশ চাইলে এখানে বড় ধরনের […]

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এর আগে শনিবার সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়। […]

রাশিয়ার জব্দকৃত সম্পদ নিয়ে এবার ইইউকে কড়া সতর্কবার্তা জেলেনস্কির

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার বিষয়ে বছরের শেষ নাগাদ সিদ্ধান্ত না হলে বড় ধরনের সংকটে পড়বে কিয়েভ। ব্রাসেলসে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ইইউ শীর্ষ বৈঠকে তিনি দ্রুত বিলিয়ন ইউরোর ঋণ অনুমোদনের আহ্বান জানান। জেলেনস্কি জানান, আগামী বসন্তের আগেই অর্থনৈতিক সহায়তা না […]

কৃষকের আলুক্ষেতে দুর্বৃত্তের তাণ্ডব, ৩০ শতাংশ জমির ফসল নষ্ট

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক কৃষকের আলুক্ষেতে দুর্বৃত্তদের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। রাতের আঁধারে ৩০ শতাংশ জমির আলুগাছ উপড়ে ফেলে প্রায় অর্ধলাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের দক্ষিণ নাটুয়াবাড়ি চক […]

ওসমান হাদির জানাজায় সংসদ ভবন এলাকায় জনসমুদ্র

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজাকে ঘিরে শনিবার জাতীয় সংসদ ভবন এলাকা পরিণত হয়েছে মানুষের ঢলে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ তার শেষ বিদায়ে অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান […]