কালিয়াকৈরে ট্রাক বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে একটি রেলক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীফলতলী ইউনিয়নের সোনাখালী রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের রেলক্রসিং পার হওয়ার সময় ট্রাকটির পেছনের চাকা হঠাৎ মাটিতে দেবে যায়। এতে ট্রাকটি রেললাইনের […]
গণ-অভ্যুত্থানের মামলায় অগ্রগতি, ৪ চ্যালেঞ্জের মুখোমুখি তদন্তকারীরা

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থনের পর সারা দেশে দায়ের হওয়া ১,৬০০-র বেশি মামলার মধ্যে প্রায় ৭০ শতাংশে তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তদন্ত কর্মকর্তারা। সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসনিক সূত্র বলছে, চারটি প্রধান চ্যালেঞ্জ এই অগ্রগতিকে ব্যাহত করছে। প্রধান চ্যালেঞ্জগুলো হলো: ১. ময়নাতদন্তের অভাব: অধিকাংশ […]
মোহাম্মদপুরে ‘আয়েশা গ্রুপের’ প্রধান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কুখ্যাত ‘আয়েশা গ্রুপ’ প্রধান মো. আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা (৩৫) এবং তার ঘনিষ্ঠ সহযোগী ইউসুফ (৪০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-২। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৩ জুলাই) রাতে ঢাকার অদূরে সাভারের ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা […]
ক্লাব বিশ্বকাপে ইউরোপ সেরা পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংলিশ জায়ান্ট চেলসি

ইউরোপ সেরা পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো ইংলিশ জায়ান্ট চেলসি। রোববার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ফাইনালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-কে বিপদে ফেলে চেলসি ইতিহাস গড়ল। ফাইনালে পিএসজি একপ্রকার পাত্তাই পায়নি। চেলসির জয়ের নায়ক কোল পালমার। তিনি দুটি গোল করেন […]
কে এই জোহরান মামদানি?

ছয় মাস আগেও নিউ ইয়র্কের মোট জনসংখ্যার একটি বড় অংশ তাকে চিনতো না। কিন্তু এখন নিউ ইয়র্কের গন্ডি পেরিয়ে তার সাফল্যগাঁথা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। বলা হচ্ছে জোহরান মামদানির কথা। আমেরিকার রাজনৈতিক দৃশ্যপটে বর্তমানে সবচেয়ে আলোচিত নামগুলির মধ্যে একটি হলো জোহরান মামদানি। সম্প্রতি নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারিতে অভাবনীয় জয়লাভ করে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে […]
লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে গেছে। রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। বিবিসির খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটির দৈর্ঘ্য ছিল ১২ মিটার। আকাশে দেখা গেছে বিশাল আগুনের কুণ্ডলী ও ঘন ধোঁয়ার মেঘ। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিভিন্ন […]
আবারও ঝড় তুলতে আসছেন আল্লু-রাশমিকা

ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেটের প্রজেক্ট হতে যাচ্ছে অ্যাটলি কুমার পরিচালিত ‘এএ২২×এ৬’। এই ৮০০ কোটি রুপি বাজেটের সিনেমায় মুখ্য চরিত্রে থাকছেন ‘পুষ্পা’ খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন। তার বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মান্দানা, যিনি আবারও তার অনুরাগীদের হৃদয় কাঁপাতে প্রস্তুত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জাওয়ান’-এর নির্মাতা অ্যাটলি এবার আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে এক অনন্য […]
ফের আলোচনায় ‘বাহুবলীর রাজমাতা’ রামায়া কৃষ্ণানের পরকীয়া বিতর্ক

‘বাহুবলী’ সিনেমায় রাজমাতার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রামায়া কৃষ্ণান। তবে রূপালি পর্দায় সাফল্যের পাশাপাশি একসময় তার ব্যক্তিজীবন ঘিরেও তৈরি হয়েছিল তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড়। সেই পুরনো প্রেম, অন্তঃসত্ত্বা হওয়া এবং গর্ভপাত সংক্রান্ত গুঞ্জন ফের আলোচনায় এসেছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৯৯৯ সালে পরিচালক কে. এস. রবি […]
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে কানাডাকে অনুরোধ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। রোববার (১৩ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন ইপি-র সঙ্গে এক বৈঠকে তিনি এই অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সহকারী উপমন্ত্রী ওয়েলডনের এ সফর তার প্রথম ঢাকা আগমন এবং এটি বাংলাদেশ-কানাডা ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। […]