Ridge Bangla

৮টি জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত জারি

দেশের আটটি জেলার ওপর দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টার মধ্যে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ময়মনসিংহ জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এসব এলাকায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মৌসুমি বায়ুর আগমনের আগে দেশের বিভিন্ন স্থানে ধরনের কালবৈশাখী ধরনের ঝড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টি দেখা যায়। এতে হঠাৎ দমকা হাওয়ার পাশাপাশি বজ্রপাতও হতে পারে। পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন