Ridge Bangla

৫ বছরে ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খননের পরিকল্পনা: পানিসম্পদ মন্ত্রী

আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটারেরও বেশি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে নির্ধারিত সময়ের মধ্যেই এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।

মঙ্গলবার (৩ মার্চ) দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন সংক্রান্ত সেলের সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রী এসব কথা জানান।

তিনি জানান, প্রথম ১৮০ দিনের জন্য ১ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তব অগ্রগতি লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, প্রায় ১২০০ কিলোমিটারেরও বেশি খাল খননের দৃশ্যমান ফলাফল পাওয়া যাবে।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদের আগেই খাল খনন কার্যক্রম শুরু করা হবে। আগামী ৫ তারিখে অনুষ্ঠিতব্য আরেকটি বৈঠকে কোন কোন জেলায় প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থাকবেন, তা নির্ধারণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, দিনাজপুরে খাল খনন কার্যক্রমের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

This post was viewed: 3

আরো পড়ুন