Ridge Bangla

৪৭তম বিসিএস লিখিতের ফল প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ঘোষিত এ ফল অনুযায়ী, লিখিত ধাপে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই লিখিত পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় সফল হওয়া ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে এতে অংশগ্রহণ করেন।

এর আগে, ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মাত্র ৯ দিনের মধ্যে, ২৮ সেপ্টেম্বর, সেই ফল প্রকাশ করা হয়েছিল।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এখন পরবর্তী ধাপ, অর্থাৎ মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

This post was viewed: 5

আরো পড়ুন