Ridge Bangla

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তালিকা জানানো হয়।

সংস্কৃতি অঙ্গন থেকে এ বছর পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত (এ কে এম হানিফ) এবং উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর)।

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে মনোনীতদের মধ্যে রয়েছেন- স্বাধীনতা ও দেশগঠন: বেগম খালেদা জিয়া (মরণোত্তর), কাজী ফজলুর রহমান (মরণোত্তর)। মুক্তিযুদ্ধ: ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক ড. জহুরুল করিম। চিকিৎসাবিদ্যা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সাহিত্য: ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)। সমাজসেবা ও জনসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্র। গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অন্যান্য: ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, পল্লী উন্নয়নে পিকেএসএফ, পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে স্বাধীনতা পুরস্কারের পদক তুলে দেওয়া হবে।

This post was viewed: 2

আরো পড়ুন