Ridge Bangla

স্বাধীনতা দিবসে প্রধান অতিথি হিসেবে নেপালের উপরাষ্ট্রপতিকে আমন্ত্রণ

বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদবকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার (২৩ মার্চ) কাঠমান্ডুতে এক সৌজন্য সাক্ষাতে নেপালের উপরাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন কাঠমান্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। দূতাবাস সূত্রে জানা যায়, এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদব।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নেপালের উপরাষ্ট্রপতি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় অভিনন্দন জানান। পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান নেপালের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

This post was viewed: 3

আরো পড়ুন