Ridge Bangla

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পথিমধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে পিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। রোববার (৮ মার্চ) ভোরে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে তিন যুবক একটি মোটরসাইকেলে করে এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশার পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে।

ধাওয়ার মুখে দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন স্থানীয়দের হাতে আটকে পড়েন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৬ বছর বলে ধারণা করা হচ্ছে, তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই যুবক জনতার মারধরে প্রাণ হারান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর এলাকাবাসী ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

This post was viewed: 4

আরো পড়ুন