ঢাকা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।
আজ ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জনাব আতিকুর রহমানকে বহনকারী মাইক্রোবাসটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সংসদ সদস্যের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ড. আতিকুর রহমানের সহকারী ও আকরাম হোসাইন বলেন, “ড. আতিক মুজাহিদ ভাইকে সঙ্গে নিয়ে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হই। ভোরে কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বেপরোয়া ট্রাক লেন পরিবর্তন করে আমাদের প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থ আছি।”
This post was viewed: 6