Ridge Bangla

সংসদের প্রথম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সংসদে মনোনয়ন ঘোষণা করেন।

সংসদের কার্যপ্রণালি অনুযায়ী স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য এই সভাপতিমণ্ডলী গঠন করা হয়। তালিকাভুক্ত সদস্যরা নির্ধারিত অগ্রাধিকারের ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

মনোনীত সদস্যরা হলেন ঢাকা-আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, কুমিল্লা-আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং রংপুর-আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

স্পিকার সংসদে জানান, সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই পাঁচ সদস্যকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার ডেপুটি স্পিকার কোনো কারণে অধিবেশনে উপস্থিত না থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যরা তালিকার অগ্রাধিকার অনুযায়ী অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের বিধি অনুযায়ী প্রতিটি অধিবেশনের জন্য স্পিকার একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন দিয়ে থাকেন। কমিটি সংসদের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

This post was viewed: 4

আরো পড়ুন