Ridge Bangla

সংসদের চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মনি। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চিফ হুইপ পদে সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ রাজনীতিক নুরুল ইসলাম মনিকেই দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদীয় কার্যক্রম পরিচালনায় চিফ হুইপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি দলের সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ, দলীয় অবস্থান সমন্বয় ও শৃঙ্খলা রক্ষায় তিনি প্রধান দায়িত্ব পালন করবেন।

নুরুল ইসলাম মনি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ। ১৯৮৮ ও ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন। ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন, যদিও সে সময় জয়ী হতে পারেননি।

এদিকে, বিরোধী দল থেকেও চিফ হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন