Ridge Bangla

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আজ ভোটগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি থাকা দুটি আসন, শেরপুর-৩ ও বগুড়া-৬, এ আজ (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। বগুড়া-৬ আসনটি প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের বিষয়ে কমিশন আশাবাদী।

বগুড়া-৬ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন, কেন্দ্র ১৫০টি।

অন্যদিকে, শেরপুর-৩ আসনেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান। এখানে ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন এবং কেন্দ্র ১২৮টি।

This post was viewed: 8

আরো পড়ুন