Ridge Bangla

শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা ব্যবস্থা উন্নয়নে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষাঙ্গনে কোন বিষয়টি কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান ও এগুলোর দিকনির্দেশনা শক্তভাবে দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধান বৈঠকের পর এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কোন গোলগুলো কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং ছয় মাসে সেগুলোর কী কী দৃশ্যমান হতে পারে, এগুলোর ডিরেকশন সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের মিটিংটা হয়েছে। সেই জায়গা থেকে শিক্ষা মন্ত্রণালয়ে কিছু আলোচনা হয়েছে, সামনে এসএসসি পরীক্ষা রয়েছে। আরও অনেক কিছু আছে, সেগুলো প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি।

প্রধানমন্ত্রী ওভারঅল শিক্ষা নিয়ে যে ভিশনটা রয়েছে, সেটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সেটার আলোকে আমাদের দিকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সাত কলেজ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা একটি মীমাংসিত বিষয়। এটা নিয়ে নতুন কিছু নেই।

আমরা বারবার বলেছি, কোনো ইস্যু নিয়ে আমরা হুটহাট হাত দেবো না। পরিপূর্ণ পরিকল্পনা করেই সবকিছু করবো। এর আগে কোনো কিছুতে হাত দিতে রাজি না।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য বৈশ্বিক বা আন্তর্জাতিক মান কী, তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী জানান, ভিসি নিয়োগ যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, মানসম্মত হয়, তা নিশ্চিত করা হবে।

This post was viewed: 2

আরো পড়ুন