Ridge Bangla

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে প্রশাসন।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, সেদিন দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে হিসাব অনুযায়ী পূর্ণ ৩০ রোজা শেষে শনিবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুসল্লিরা স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 5

আরো পড়ুন