Ridge Bangla

যুদ্ধবিরতির পরও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বিশ্বজুড়ে জ্বালানি সংকট রয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) বক্তৃতা দিতে গিয়ে তিনি ভারত মহাসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে এক উত্তাল সময় পার করছে। জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও সমাজকে হুমকির মুখে ফেলছে। এই সময়ে দেশগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে এবং একে অপরের প্রয়োজন বুঝে সম্মিলিতভাবে সম্পদ ব্যবহার করতে হবে।”

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজন। দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণাগুলো পরিবর্তিত হচ্ছে। তাই প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি উন্নয়নমূলক অর্জন রক্ষা এবং সংকট মোকাবিলা করার উপায় খুঁজে বের করা জরুরি।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) সম্প্রসারণের আহ্বান জানান।

This post was viewed: 4

আরো পড়ুন