Ridge Bangla

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি: পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলের সদস্য কারা

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে ইরানের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে তাদের পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানি প্রতিনিধিদের স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এদিকে, একই আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার।

এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বেড়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন