Ridge Bangla

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গ্রাম পুলিশের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) রাতে নিজ বাড়ির পাশে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত গোবিন্দ দাস উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে এবং সদর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন