জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গত দুই বছরে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল এবং অনেক জনপ্রতিনিধি পলাতক ছিলেন। এ কারণে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়েছিল।
চিফ হুইপ আরও বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া আয়োজনের সিদ্ধান্তকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। তিনি বলেন, “সরকার প্রতিশ্রুতি দিয়েছে, দ্রুত নির্বাচন আয়োজন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই স্থানীয় সরকার পরিচালনা করবেন, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”
This post was viewed: 3