Ridge Bangla

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুই মামলা, ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

মিথ্যা অপবাদ, মানহানি ও চুক্তিভঙ্গের অভিযোগে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তনয়ের পক্ষে আদালতে মামলা পরিচালনা করছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। মামলায় অভিযোগ করা হয়েছে যে, নির্ধারিত সময়ে অনুষ্ঠানে অংশ না নেওয়ায় মিমি চক্রবর্তী চুক্তিভঙ্গ করেছেন। এ কারণে তাকে দেওয়া অগ্রিম অর্থ ফেরত এবং অতিরিক্ত ২০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান চলাকালে তনয় শাস্ত্রী মঞ্চে উঠে অনুষ্ঠান বন্ধের চাপ সৃষ্টি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মিমি দর্শকদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ত্যাগ করেন।

পরবর্তীতে মিমি চক্রবর্তী বনগাঁ থানায় তনয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এরপরই তনয় পাল্টা আইনি পদক্ষেপ হিসেবে অভিনেত্রীর বিরুদ্ধে এই দুটি মামলা দায়ের করেন।

This post was viewed: 3

আরো পড়ুন