বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে। সোমবার (২ মার্চ) সংস্থাটি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়েছিল।
অন্যদিকে, মার্চ মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৩ পয়সা কমিয়ে (মূসকসহ) ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা করা হয়েছিল।
This post was viewed: 2