Ridge Bangla

মনোহরগঞ্জে জ্বালানি তেলের সংকট

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন খাতসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহন চালকরা পড়েছেন চরম বিপাকে।

রোববার (২২ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে অকটেন ও পেট্রোল পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছেও জ্বালানি না থাকায় চালকরা বাধ্য হয়ে ১০–১৫ কিলোমিটার দূরের চিতোষী, খিলা ও লাকসাম এলাকার স্টেশনে ছুটে যাচ্ছেন। তবে সেখানেও মজুত সংকট থাকায় অনেকেই খালি হাতে ফিরে আসছেন।

মোটরসাইকেল চালকরা অভিযোগ করেন, ঈদের দিন শনিবার কিছু পরিমাণ তেল মিললেও তখন লিটারপ্রতি ১৫০ টাকার বেশি দামে বিক্রি করা হয়েছে। হঠাৎ এ সংকটের কারণে উপজেলাজুড়ে পরিবহন চলাচল আংশিকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় চালক মো. শাহ আলম বলেন, মনোহরগঞ্জে কোনো পেট্রোল পাম্প না থাকায় প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে তেল সংগ্রহ করতে হয়। চিতোষীর একটি দোকানে অকটেন মিললেও অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে।

আরেক চালক আনোয়ার হোসেন রিপন চৌধুরী জানান, ঈদের সময় জ্বালানি সংকটের কারণে তারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেননি এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে সমস্যায় পড়েছেন।

This post was viewed: 2

আরো পড়ুন