Ridge Bangla

বিসিবির বোর্ড ভেঙে এডহক কমিটি, সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, সাবেক জাতীয় দল অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে, যার মেয়াদ তিন মাস। নতুন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

এনএসসি জানিয়েছে, ক্রিকেট বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে বোর্ড পুনর্গঠনের বিষয়টি ইতোমধ্যে আইসিসিকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে এবং নতুন কমিটির তালিকাও পাঠানো হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন