জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ বছর মেয়াদি বিএড সিলেবাস বিষয়ে মতামত পাঠানোর জন্য অধিভুক্ত সব কলেজের অধ্যক্ষকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩১ শে মার্চের মধ্যে মতামত পাঠানোর জন্য বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত সব বিএড কলেজ-ইনস্টিটিউটের অধ্যক্ষকে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১ বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামের ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে কার্যকর সিলেবাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রণীত খসড়া সিলেবাস সংক্রান্ত বিষয়ে আগামী ৩১শে মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে dean.curriculum@nu.ac.bd ই-মেইলে মতামত দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
This post was viewed: 3