Ridge Bangla

বাংলাদেশিদের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সিদ্ধান্তটি ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন- এমন দেশগুলোর অভিবাসীদের ক্ষেত্রেই এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

তবে এ স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে কার্যকর হবে। ভিজিটর বা অ-অভিবাসী ভিসা, যেমন ভ্রমণ, শিক্ষা কিংবা ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য নয়। সংশ্লিষ্টরা আগের নিয়মে আবেদন করতে পারবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা পূর্বের মতোই অভিবাসী ভিসার আবেদন জমা দিতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও চালু থাকবে। তবে চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা অনুসরণ করা হবে।

This post was viewed: 3

আরো পড়ুন