Ridge Bangla

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও তিন উপ-প্রেস সচিব নিয়োগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পিচ রাইটার ও তিনজন উপ-প্রেস সচিব নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তিনি দায়িত্ব পালন করবেন। তবে এ পদে যোগদানের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

এছাড়া সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. সুজাউদ্দৌল্লা এবং মো. জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন নির্ধারণ করা হয়েছে। তারাও যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করবেন।

This post was viewed: 4

আরো পড়ুন