Ridge Bangla

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পুলিশের সংস্কার ও আধুনিকায়নে জাপানের সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। জাইকার মাধ্যমে দেশটি মেট্রোরেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। তিনি উল্লেখ করেন, জাপান ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সেফটি কার্যক্রমে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে।

বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত অবকাঠামোগত উন্নয়নে জাপানের অব্যাহত সহায়তার আশ্বাস দেন এবং জানান, ডিএমপির ট্রাফিক সেফটি প্রকল্প গত বছর শেষ হয়েছে; ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

This post was viewed: 3

আরো পড়ুন