ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার ২৯৪ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে এই তফসিল ঘোষণা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
ঘোষণায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। ২৩ ও ২৯ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ভোট গণনা অনুষ্ঠিত হবে ৪ মে। বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে ৭ মে। এদিন বিকেল চারটায় বিজ্ঞান ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
একই সঙ্গে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
This post was viewed: 6